যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠার চেষ্টা চলছে। এর অংশ হিসেবে শুক্রবার কাতারের মধ্যস্থতাকারীরা আবারও ইরানের রাজধানী তেহরানে ফিরেছেন।
আলোচনার বিষয়ে জানেন, এমন আরেক কর্মকর্তা জানান, গত রবিবার ইরানের কাছে একটি খসড়া শান্তি পরিকল্পনা দিয়েছে কাতার। তবে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা প্রস্তাবগুলো নাকচ করেছেন।
যুক্তরাষ্ট্র চায়, আলোচনার শুরু থেকেই ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়টি অন্তর্ভুক্ত করা হোক। অন্যদিকে, ইরানের দাবি, আগে দেশটির বন্দর অবরোধ তুলে নিতে হবে এবং তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেন, ইরানের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের উদ্যোগের উদ্দেশ্য ছিল চিকিৎসাসামগ্রী নিয়ে আলোচনা করা। তবে এর আগে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, ইরানের সঙ্গে শান্তি আলোচনা আবার শুরু করার উদ্যোগের অংশ হিসেবেই এই যোগাযোগ করা হয়েছে।


