NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ৩১, ২০২৬ | ১৬ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
তাহসিফের বিষয়ে জিজ্ঞাসাবাদে দেওয়া দ্বীপের তথ্য যাচাই করছে পিবিআই মার্কিন নির্বাচনে এবার আগাম ভোটের রেকর্ড? ৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যের শিক্ষার্থী ভিসায় নতুন নিয়ম ইউক্রেনে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র হাকিমির হ্যাটট্রিকে প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির আসছে কার্তিক আরিয়ানের ‘অপারেশন সিঁদুর’ প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটি আলাস্কায় প্রার্থীর নাম নিয়ে বিতর্ক মিশিগানে রিপাবলিকানদের হাতিয়ার ‘ইসলামবিদ্বেষ’ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার চেষ্টা, ইরানে ফিরলেন কাতারের মধ্যস্থতাকারীরা
Logo
logo

হাকিমির হ্যাটট্রিকে প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির


খবর   প্রকাশিত:  ৩১ অক্টোবর, ২০২৬, ১০:১০ এএম

হাকিমির হ্যাটট্রিকে প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

যেন মৌমাছির চাকে ঢিল মেরেছিল লে আর্ভে। তা না হলে এমন হার কেন জুটবে তাদের কপালে।

ঘরের মাঠে এগিয়ে যাওয়ার পরেও পিএসজির কাছে ৫-১ ব্যবধানের বড় পরাজয় দেখেছে তারা। 

 

‘দ্বিতীয় সারির’ দল নিয়ে খেলতে নামা পিএসজির জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আশরাফ হাকিমি। পিএসজির অধিনায়ক হ্যাটট্রিকই শুধু করেননি, অন্য দুই গোলে অ্যাসিস্টও করেছেন। হাকিমিময় এক ম্যাচ।

 

ম্যাচের ১৮ মিনিটে জশ মাজার গোলে লিড নেয় লে আর্ভে। লিডের আনন্দ অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। ২৬ মিনিটে পিএসজিকে সমতায় ফেরান মিকা গোডটস। বক্সের মধ্যে হাকিমির পাস থেকে গোলরক্ষককে একা পেয়ে বল জালে জড়াতে ভুল করেননি বেলজিয়ামের উইঙ্গার।

 

 

 

২ মিনিট পর নিজেই গোল করেন হাকিমি। সেনি মায়ুলুর পাস থেকে ডান প্রান্তের গোলবারের দুরূহ কোণ দিয়ে গোলটি করেন পিএসজির অধিনায়ক। বিরতির পর নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন তিনি। ৫৫ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক বাঁকানো শটে।

৬২ মিনিটে প্রতিদান দেন হাকিমি।

এবার সতীর্থ মায়ুলুর গোলে অ্যাসিস্ট করে। আর ৬৯ মিনিটে ক্যারিয়ারে প্রথম হ্যাটট্রিক পান হাকিমি। পরে আর কোনো গোল না হলে ৫-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।  

 

এতে করে সব মিলিয়ে টানা ৯ জয় পেয়েছে পিএসজি। জয়ের প্রভাব পড়েছে পয়েন্ট তালিকাতে। লিগ-১ এ ৯ ম্যাচ শেষে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে প্যারিসের দলটি। তাদের পরেই আছে সমান ম্যাচে ১৮ পয়েন্ট পাওয়া লিল।