NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬ | ১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিমানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ আসিফের বিরুদ্ধে নতুন পদক্ষেপ দুদকের হাসিনা, কামাল ও কাদেরসহ এখন পর্যন্ত যে ২২ জনের মৃত্যুদণ্ড ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধি-নিষেধ আটকে দিলেন সুপ্রিম কোর্ট কলম্বিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে গৃহকর্মীকে মিথ্যা শনাক্তকরণ পরীক্ষায় বসানোর অভিযোগ কাদের-নাছিমসহ আওয়ামী লীগের ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ ইরান যুদ্ধ নিয়ে হেগসেথের অভিশংসন চাইলেন রিপাবলিকান আইনপ্রণেতা ক্রিপ্টোকারেন্সি বিল আটকে দিল মার্কিন সিনেট ইসরায়েলকে ২.৮ বিলিয়ন ডলারের অস্ত্র দিতে চায় যুক্তরাষ্ট্র ইরানকে সহায়তা, রুশ ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
Logo
logo

শিশুদের বিকাশে রাষ্ট্র ও সমাজের সমন্বিত উদ্যোগ দরকার : জুবাইদা রহমান


খবর   প্রকাশিত:  ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৯ এএম

শিশুদের বিকাশে রাষ্ট্র ও সমাজের সমন্বিত উদ্যোগ দরকার : জুবাইদা রহমান

শিশুদের বিকাশে রাষ্ট্র ও সমাজের সমন্বিত উদ্যোগই পারে তাদের সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিমানবাহিনীর ব্লু স্কাই স্কুল ফর স্পেশাল চিলড্রেন পরিদর্শনকালে এসব কথা বলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

 

জুবাইদা রহমান বলেন, ‘কন্যাশিশুদের উচ্চতর স্তরে লেখাপড়া অবৈতনিক করা হয়। নতুন কুড়ির মতো সাংস্কৃতিক ও খেলাধুলা বিষয়ক প্রতিযোগিতার মাধ্যমে তারা নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেওয়ার সুযোগ পাচ্ছে। প্রতিটি শিশুর জীবন অগণিত আকাশচুম্বী সম্ভাবনায় ভরপুর।’

‘শুধু চাই সুষ্ঠু শিক্ষাব্যবস্থা তাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের বন্দোবস্ত ও সবুজ খোলামাঠে প্রকৃতির মাঝে খেলাধুলার বিচরণের সুযোগ, যেকোনো ব্যাধির চিকিৎসার নিশ্চয়তা।

 

তিনি আরো বলেন, ‘এই সুযোগ আমাদের সবার সৃষ্টি করতে হবে, যেন বাংলাদেশের ৬৪টি জেলায় ৫০৩টি উপজেলায় ৪৫৯৯টি ইউনিয়নের ৯০৯০টি গ্রামের কোনো শিশু-কিশোর অবহেলায় ঝরে না পড়ে। প্রত্যেক যেমন তার অভিভাবক ও পরিবারের কাছে অত্যন্ত প্রিয় ঠিক তেমনিভাবে তারা সমাজ এবং রাষ্ট্রের অনেক প্রিয় ও মূল্যবান সদস্য।’

জুবাইদা রহমান বলেন, ‘তাদের সবার মধ্যে আকাশচুম্বী স্বপ্ন নীল আকাশে উড়বে। তাদের আকাশচুম্বী মনোবল নিয়ে এগিয়ে যেতে হবে।

অভিভাবকরা তো আছেই, সবাই তোমাদের সঙ্গে রয়েছে।’

 

‘আজ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিশুরা প্রমাণ করেছে তারা কত সুন্দরভাবে পরিবেশন করতে পারে। যদি তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। তারা প্রমাণ করেছে সবাই মিলে একসঙ্গে কিছু সার্থক করার পরিচয়। যেটি খেলাধুলার ক্ষেত্রেও অত্যন্ত জরুরি।

 

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘এই শিক্ষা তাদের পরবর্তী সময়ে গড়ে ওঠার মনোবল ও শক্তি জোগাবে। আমি প্রিয় শিশু-কিশোর বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জানাই। তোমরা নক্ষত্রের মতো উজ্জ্বল হয়ে বাংলাদেশের মুখ আলোকিত করবে।’

বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতি নারীদের ক্ষমতায়নে বিরাট ভূমিকা রাখছে বলে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রশিক্ষণ লাভ করে তারা দৃষ্টিনন্দন কারুশিল্পী তৈরি করছেন। দেশের ৫১ শতাংশ নারী জনসংখ্যার উত্তরণের নিশ্চয়ই এটি একটি অভিনব প্রচেষ্টা।’

এর আগে রাজধানীর ব্লু স্কাই স্কুল পরিদর্শন করেন ডা. জুবাইদা রহমান। এ সময় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন।