NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

নেপালে নিরাপদে আছেন বাংলাদেশিরা, পরিস্থিতি শান্ত হলে ফিরবেন


খবর   প্রকাশিত:  ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ এএম

নেপালে নিরাপদে আছেন বাংলাদেশিরা, পরিস্থিতি শান্ত হলে ফিরবেন

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, নেপালে আটকেপড়া জাতীয় দলের ফুটবলারসহ সবাই নিরাপদে আছেন। পরিস্থিতি শান্ত হলেই দেশে ফিরতে পারবেন তারা।

বুধবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

 

তৌহিদ হোসেন বলেন, ‌‘একটা ভালো দিক হলো, বিক্ষোভকারীরা তাদের রাজনীতিবিদদের খুঁজতে হোটেলে গিয়েছিল। সেখানে আমাদের জাতীয় ফুটবল দলকে দেখে তারা সম্মানের সঙ্গে সরে গেছে। আমাদের প্রতি তাদের কোনো খারাপ মনোভাব নেই। কাজেই আমি মনে করি না যে কোনো সংকট তৈরি হবে।’

তিনি আরও বলেন, বাংলাদেশ দূতাবাস দলের সঙ্গে সবসময় যোগাযোগ রাখছে। সবাইকে নিরাপদে ফেরাতে কিছুটা সময় লাগবে। অপেক্ষা করা ছাড়া আপাতত আমাদের আর কিছু করার নেই।

 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, জাতিসংঘ প্রস্তাব দিলে বাংলাদেশ বাফার জোনে শান্তিরক্ষী সেনা পাঠাতে সম্মত হবে। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে জাতিসংঘ। আশা করি তাদের মধ্যে যুদ্ধবিরতি হবে। যুদ্ধবিরতি হলে জাতিসংঘ নিশ্চয়ই কোনো ভূমিকা নেবে। আমাদের শান্তিরক্ষার অভিজ্ঞতা রয়েছে। তাই সুযোগ হলে বাংলাদেশ অবশ্যই অংশ নিতে চাইবে।

 

 

 

বাংলাদেশ-ভারতের পানিবণ্টন চুক্তি নিয়ে নয়াদিল্লিতে অনুষ্ঠিত যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক প্রসঙ্গে এক প্রশ্নে তিনি বলেন, ‘এ বিষয়ে আমার কাছে কোনো হালনাগাদ তথ্য নেই। তথ্য পেলে জানাবো।’