NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬ | ১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিমানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ আসিফের বিরুদ্ধে নতুন পদক্ষেপ দুদকের হাসিনা, কামাল ও কাদেরসহ এখন পর্যন্ত যে ২২ জনের মৃত্যুদণ্ড ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধি-নিষেধ আটকে দিলেন সুপ্রিম কোর্ট কলম্বিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে গৃহকর্মীকে মিথ্যা শনাক্তকরণ পরীক্ষায় বসানোর অভিযোগ কাদের-নাছিমসহ আওয়ামী লীগের ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ ইরান যুদ্ধ নিয়ে হেগসেথের অভিশংসন চাইলেন রিপাবলিকান আইনপ্রণেতা ক্রিপ্টোকারেন্সি বিল আটকে দিল মার্কিন সিনেট ইসরায়েলকে ২.৮ বিলিয়ন ডলারের অস্ত্র দিতে চায় যুক্তরাষ্ট্র ইরানকে সহায়তা, রুশ ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
Logo
logo

কোটা সংস্কার আন্দোলনকারীদের পাশে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা


খবর   প্রকাশিত:  ০৫ আগস্ট, ২০২৪, ০১:১৯ এএম

কোটা সংস্কার আন্দোলনকারীদের পাশে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা

সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে পুরো বাংলাদেশ এখন উত্তাল। তার আঁচ পড়েছে সকল শ্রেণিপেশার মানুষসহ বিনোদন-ক্রীড়াঙ্গনেও। এই উত্তাপ ছড়িয়ে পড়েছে বিদেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের মাঝেও।

তবে এবার এই আন্দোলনে যেন নতুন এক মাত্রা যোগ করলেন এনজো ফার্নান্দেজ।

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর নির্মম অত্যাচার যেন তার হৃদয়কে স্পর্শ করেছে। যার বিপরীতে সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন ১৭ হাজার ৫০ কিলোমিটার দূরের দেশ আর্জেন্টিনার মিডফিল্ডার।

 

সামাজিক মাধ্যমে এক পোস্ট শেয়ার করে আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ ও কোপা জয়ী দলের সদস্য ফার্নান্দেজ। শিশুর চোখ বাঁধা ও ব্যাকগ্রাউন্ডে বাংলাদেশের পতাকা রাখা একটি ছবি দিয়ে চেলসির মিডফিল্ডার লিখেছেন,‘আমার সকল বাংলাদেশি ভক্তদের জানাচ্ছি।

আমি আপনাদের শুনছি এবং আপনাদের জন্য আমার প্রার্থনা রইল।’

 

এর আগে গত মাসের ১৯ জুলাইও পোস্ট দিয়েছিলেন ফার্নান্দেজ। সেদিন লিখেছিলেন,‘বাংলাদেশের যেসব মানুষ ভোগান্তির মধ্যে আছেন, তাদের জন্য প্রার্থনা ও সহমর্মিতা রইল।’