NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

আমার প্রাণের ঢাকা ইউনিভার্সিটি আর রক্তাক্ত না হোক : তাওহীদ হৃদয়


খবর   প্রকাশিত:  ১৭ জুলাই, ২০২৪, ১০:২৭ এএম

আমার প্রাণের ঢাকা ইউনিভার্সিটি আর রক্তাক্ত না হোক : তাওহীদ হৃদয়

কোটা সংস্কার আন্দোলনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে শিক্ষার্থীরা আন্দোলন করছেনে। এই আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগ। এ ঘটনায় আহত হয়েছেন আন্দোলনকারী বহু শিক্ষার্থী। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বইছে।

হামলাকারীদের শাস্তিসহ শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে কথা বলছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এবার এ ঘটনা নিয়ে কথা বললেন জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার তাওহীদ হৃদয়ও।

 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তাওহীদ হৃদয় লেখেন, ‘সব কিছু থেকে দূরে আছি, তাই অনেক কিছুই দেখা হয়নি…. আমার প্রাণের ঢাকা ইউনিভার্সিটি আর রক্তাক্ত না হোক।’

তাওহীদ হৃদয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র।

বর্তমানে তিনি লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে শ্রীলঙ্কায় অবস্থান করছেন। এলপিএলে তিনি ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলছেন।