NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬ | ৭ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’
Logo

রোকেয়া দীপা

রোকেয়া
অচেনা বৃষ্টি- না চাইলেও আমি না চাইলেও তুমি আমার অশ্রুর কারণ হও আমি না চাইলেও তুমি আমার বুকের ভিতর কষ্টের কারণ হও আমি না চাইলেও তুমি আমার অনুরাগের কারণ হও আমি না চাইলেও তুমি দুরত্বের দেয়াল হও আমি না চাইলেও তুমি আমার হাসি নিলামের কারণ হও আমি না চাইলেও তুমি আমার পায়ের সুখের বেড়ি হও আমি না চাইলেও তুমি আমার হৃদয় ভাঙ্গার কারণ হও আমি না চাইলেও তুমি আমার বিষণ্ণতার কারণ হও আমি না চাইলেও তুমি আমার আঁধার রাতের ব্যাথার কারন হও। আমি না চাইলেও তুমি আমার কষ্টের স্মৃতির এলবাম হও আমি না চাইলেও তুমি আমার সাজানো বাগানের ঝরে যাওয়া গল্পরে কারণ হও।     প্রশ্ন কোনো এক বৃষ্টির দিনে ভেজা কামরাঙ্গা গাছের সামনে দাঁড়িয়ে , প্রশ্ন করেছিলাম “ভালোবাসা কি?” তুমি বলেছিলো, সোনারঙ্গের বিকেল, কাশ ফুলের দোল । একফোঁটা শিশির বিন্দু, আর শিউলি ফুলের স্পর্শ। কোনো এক সোনালী বিকেলে তোমাকে প্রশ্ন করেছিলাম প্রেম কি? তুমি বলেছিলে, হাজার মানুষের ভিড়েও একটি মুখের জন্য প্রতীক্ষা। মায়াবী এক রাতে মনে প্রশ্ন এসেছিলো স্বপ্ন কি? যা আমি ঘুমিয়ে দেখি নাকি যা আমি জেগে জেগে দেখি। তুমি হেসে বলেছিলে ধুর বোকা জেগে কি কেউ স্বপ্ন দেখে বুঝি? তোমাকে আমার দুচোখের ভাষা যদি বোঝাতে পারতাম তবে তুমি দেখতে পেতে আমার জেগে দেখা স্বপ্নগুলো। কোনো এক তুষারপাতের দিনে খুব কাছের মানুষটি প্রশ্ন করেছিলো “কষ্ট কি?” আমি বলেছিলাম, “হৃদয় উজাড় করে সারাজীবন ভালোবেসে তাকে একটিবারের জন্যও নিজের না বলতে পারাটা”     শিশিরবিন্দুর মতো ঠিক জানিনা, আমি তোমার কতটা কাছের শুধু জানি, তোমাকে ভালোবাসি। ঠিক জানিনা আমাকে তুমি কোনোদিন; কাছে ডাকবে কিনা! শুধু জানি তোমার ডাকের প্রতীক্ষায় আছি; আজন্ম এই আমি! ঠিক জানিনা আমার জন্য তোমার দুয়ার খুলবে কিনা শুধু জানি তোমার দুয়ার খুললেই আমাকে পাবে। ঠিক জানিনা আমি তোমার কাছের, ভালোবাসার নাকি দূরের আবছা মুখের মানুষ শুধু জানি আমার সারাজীবনের সুখের একটা মুখ; অনাদিকাল থেকে শুধু তুমি! ঠিক জানিনা… আমি কি জলের স্রোতের মতো? অথবা ঝরা শিউলির মতো? নাকি হঠাৎ বৃষ্টিকণার মতো ঝরে পড়ি তোমার উপর? শুধু জানি তোমার স্পর্শ পাওয়ার জন্যই; শত জন্মের অনন্ত প্রচেষ্টা আমার! ঠিক জানিনা; আর কতোটা ভালোবাসলে একদিন জায়গা হবে আমার ঠিক হৃদয়ে তোমার! শুধু জানি; যেদিন তুমি আমাকে পরিপূর্ণ ভালোবাসবে সেদিন পুনর্জন্ম হবে আমার, আমি সেদিন এক অন্য আমি হবো নতুন ভোরের প্রথম আলো হয়ে শিশিরবিন্দুর মতো শুধু তোমাকেই ছুঁয়ে রবো।   অচেনা বৃষ্টি শীতের দেশের বৃষ্টি আমাকে অস্থির করে তোলে। আকাশভরা বৃষ্টি, কিন্তু এই বৃষ্টিকে খুব অচেনা; কেমন গম্ভীর লাগে। কষ্টে মুখটা অন্ধকার হয়ে আছে। মৃত গাছের মতো পাতাহীন মনে হয় বৃষ্টি আমাকে কাঁদায়, আমাকে উদ্বিগ্ন করে, আমাকে আরো বেশি শীতল করে দেয়। আমার চিন্তা আমাকে অতীতের স্বপ্নে নিয়ে যায়; চিরচেনা বৃষ্টির অপেক্ষায় থাকি আমি। আমার দেশের বৃষ্টির মাতাল রিনিঝিনি শব্দ যে উচ্ছ্বাসে ভরিয়ে দিতো মন-প্রাণ; মাটির সেই ভেজা গন্ধ এখনো বুকের ভেতর তুলে রেখেছি। চোখ বন্ধ করলে এখনো যেন তার ভেজা গন্ধ নাকে এসে লাগে। মনে পড়ে যায় ছাদের কোনে বসে ভিজতাম আর অপলক চোখে মুগধ হতাম কামরাঙ্গা গাছের চিরচেনা সৌন্দর্যে। কখনওবা চোখ পড়ত গাঢ় গোলাপিবর্ণা বাগানবিলাসে, কী সুন্দর করে জড়িয়ে থাকতো বাড়ির প্রধান ফটকে! কখনওবা তন্বীর উচ্ছ্বাসে ভিজে নেচে বেড়াতাম সম্পূর্ণ ছাদজুড়ে’; কখনো গরম চায়ের কাপে আদুরে চুমুকে হতো অলিখিত প্রেমবিনিময় , আর দৃষ্টির সীমানা জুড়ে একটাই স্বপ্ন থাকত আমার…. তোমাকে নিয়ে অবাবিল বৃষ্টিস্নানের৷   Article