নিউইয়র্ক: নিউইয়র্কে বসবাসরত নড়াইল জেলাবাসীর সংগঠন নড়াইল জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন নিউইয়র্ক’র বার্ষিক ইফতার মাহফিল ৭ এপ্রিল শুক্রবার ধর্মীয় উৎসব আমেজে অনুষ্ঠিত হয়েছে। লাগোর্ডিয়া এয়ারপোর্ট সংলগ্ন ওয়ার্ল্ড ফেয়ার মেরিনায় অনুষ্ঠিত ওই ইফতার মাহফিলে শতাধিক নড়াইল প্রবাসী তাদের পরিবারের সদস্যসহ অংশ নেন।
সংগঠনের সভাপতি মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং উপদেষ্টা শরিফ কামরুল আলম হীরার সঞ্চালনায় এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবুল কাশেম আজম মামুন, উপদেষ্টা এসএম কামাল হোসেন, মামুন’স টিউটোরিয়ালের অধ্যক্ষ শেখ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা, কবি ও গবেষক সৈয়দ হাসমত আলী প্রমুখ।
পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর শুরু হয় পরিচিতি পর্ব। একে একে মঞ্চে এসে নিজেরা নিজেদের পরিচিতি তুলে ধরেন।
মাহফিলে দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। ইফতারের পূর্ব মুহুর্তে দোয়া পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা শরীফ কামরুল ইসলাম হীরা। ইফতার শেষে মাগরিবের নামাজের পর ডিনার পরিবেশন করা হয়।
বক্তারা এ ধরনের আয়োজনের ভূয়শি প্রসংশা করে বলেন, এমন একটি সুন্দর মনোরম পরিবেশে ইফতার মাহফিল আয়োজনের জন্য সংগঠনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তারা এ কমিটির কাছে ইফতারের মতোই একটি ভালো পরিবেশে পিকনিক আয়োজনের অনুরোধ জানান।
সংগঠনটির সভাপতি মোঃ সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আবুল কাশেম আজম মামুন ইফতার মাহফিলে অংশগ্রহণ করার জন্য অতিথি সহ নড়াইলবাসীকে ধন্যবাদ জানান। সংগঠনের উদ্যোগে ভবিষ্যতে আরো বড় ধরণের আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তারা।
নড়াইল জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন নিউইয়র্ক’র ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত: ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৪২ পিএম


প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্কের হোয়াইট প্লেইন্সে অনুষ্ঠিত হলো ৪৫তম বঙ্গ সম্মেলন
নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
টাইমস স্কয়ারের দুই হোটেলে ২৪/৭ পিকেটিং: ন্যায্য মজুরি ও ইউনিয়ন চুক্তির দাবিতে রাজপথে হোটেল কর্মীরা
নিউইয়র্কে সম্মিলিত বরিশাল বিভাগবাসী ইউএসএ’র ভিন্ন আমেজের বনভোজন
নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে ১ অক্টোবর
নিউইয়র্কের কারাগারের ভেতরে যে কান্না শোনা যায় না
নিউইয়র্কে জামালপুর জেলা সোসাইটির অভিষেকে সম্প্রীতির জয়গান
নিউইয়র্ক নিউইয়র্কে ‘রইদ’ চলচ্চিত্রের আমেরিকা মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলন

