সিডনিতে ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের বার্ষিক ক্রীড়া উৎসব অনুষ্ঠিত
প্রকাশিত: ১২ জানুয়ারী, ২০২৪, ০৮:৪২ এএম


‘সবার জন্য ক্রীড়া উৎসব বিজয়ীও সবাই’- এই মূলমন্ত্রকে সামনে রেখে প্রতিবছরের মত এবারও ক্যাম্বেলটাউন বাংলা স্কুল আয়োজন করেছিল বার্ষিক ক্রীড়া উৎসব। বাংলা স্কুল বিশ্বাস করে ক্রীড়া মনস্কতা সবার মধ্যে শান্তি, সম্প্রীতি, ভালবাসা ও সৌহার্দ্যের ধারণা সৃষ্টি করে।
কোভিড মহামারীর কারণে দুই বছরের অনির্ধারিত বিরতি শেষে আজ রবিবার স্কুল প্রাঙ্গণে এই ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়।
এদিন সকাল ১০টায় উৎসব মুখর পরিবেশে এই আয়োজনের সূচনা ঘটে। বিভিন্ন শাখায় বয়সের ভিত্তিতে স্কুলের সকল ছাত্রছাত্রীরা এই আকর্ষণীয় ক্রীড়া আসরে অংশগ্রহণ করে। ১০০ মিটার স্প্লিন্ট, স্কিপিং, সিংগেল লেগ জাম্পিং, বল কিকিং, মেমোরি গেম, নলেজ টেস্ট, রোপ পুলিং সহ নানা চমকপ্রদ খেলা সবার মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে। ছাত্র-ছাত্রীদের বাইরে শিক্ষক, কার্যকরী কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবীরা এই ক্রীড়া আসরে অংশগ্রহণ করে। কোভিড সীমাবদ্ধতার জন্য এ বছর অভিভাবকেরা খেলায় অংশগ্রহণ করতে পারেননি।
ক্রীড়া সম্পাদক রাফায়েল রোজারিও এর পরিকল্পনা ও পরিচালনায় আয়োজিত এই উৎসবে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের ব্যবস্থাপনা পর্ষদ সদস্য নাজমুল আহসান খান ও মাতামহী অভিভাবক মহসিনা বেগম। ক্রীড়া উৎসবে বিচারিক কার্যক্রমে শিক্ষকদের সহায়তা করে স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী যেমন অপলা, অরুপা, শ্রীজা, নূরীণ ও আলিশা। ক্রীড়া উৎসবের পুরো প্রক্রিয়াটি সমন্বয় করেন স্কুলের শিক্ষক ও স্বেচ্ছাসেবীবৃন্দ। আপ্যায়নে ছিলেন স্কুলের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ।
আগামীতে সবার উপস্থিতিতে আরও বৃহৎ পরিসরে ক্রীড়া উৎসব করার প্রত্যাশা নিয়ে বিকাল ৩টায় এবারের আয়োজন শেষ হয়। প্রসঙ্গত, ক্যাম্বেলটাউন বাংলা স্কুল প্রতি রবিবার সকাল দশটা থেকে বেলা একটা পর্যন্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সব বাংলা ভাষাভাষীর উন্মুক্ত থাকে।
প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্কের হোয়াইট প্লেইন্সে অনুষ্ঠিত হলো ৪৫তম বঙ্গ সম্মেলন
নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
টাইমস স্কয়ারের দুই হোটেলে ২৪/৭ পিকেটিং: ন্যায্য মজুরি ও ইউনিয়ন চুক্তির দাবিতে রাজপথে হোটেল কর্মীরা
নিউইয়র্কে সম্মিলিত বরিশাল বিভাগবাসী ইউএসএ’র ভিন্ন আমেজের বনভোজন
নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে ১ অক্টোবর
নিউইয়র্কের কারাগারের ভেতরে যে কান্না শোনা যায় না
নিউইয়র্কে জামালপুর জেলা সোসাইটির অভিষেকে সম্প্রীতির জয়গান
নিউইয়র্ক নিউইয়র্কে ‘রইদ’ চলচ্চিত্রের আমেরিকা মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলন

