ফ্রান্সে বন্ধনের চড়ুইভাতি
প্রকাশিত: ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:১৩ এএম


ফ্রান্সে নারীদের সামাজিক সংগঠন বন্ধন’র আয়োজনে প্যারিসের পার্ক দ্যো লা বিলেত পার্কে অনুষ্ঠিত হলো চড়ুইবাতি।
শিশু কিশোর ও তরুণ-তরুণীদের প্রাণবন্ত উপস্থিতিতে এ আয়োজনটি প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয়।
বন্ধনের সভাপতি শিউলি গিয়াসের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক প্রিয় এর উপস্থাপনায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শিমু, শিউলী রেখা, জেবিন খান, মিথি, পিংকি, এমি, শর্মি, ছেলিনা জামাল, টগর, ফারজানা মনি, তানিয়াসহ কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
মেয়েদের বেলুন উড়ানো, শিশুদের দৌড়সহ নানা খেলাধুলার পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ ফার্নিচার’র ম্যানেজিং ডিরেক্টর সেলিম রেজা, নুর উল্লাহ, শাহাদাত হোসেন লিটন, জালাল চৌধুরীসহ কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতারা।
এ সময় বক্তারা বলেন, প্রবাসে ইট পাথুরে জীবনে এরকম মিলনমেলা ও আনন্দ আয়োজনগুলো প্রবাসীদের কিছুটা আনন্দের উপলক্ষ করে দেয়। প্রবাসীদের এ ধরনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক একটি শক্তিশালি কমিউনিটি গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্কের হোয়াইট প্লেইন্সে অনুষ্ঠিত হলো ৪৫তম বঙ্গ সম্মেলন
নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
টাইমস স্কয়ারের দুই হোটেলে ২৪/৭ পিকেটিং: ন্যায্য মজুরি ও ইউনিয়ন চুক্তির দাবিতে রাজপথে হোটেল কর্মীরা
নিউইয়র্কে সম্মিলিত বরিশাল বিভাগবাসী ইউএসএ’র ভিন্ন আমেজের বনভোজন
নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে ১ অক্টোবর
নিউইয়র্কের কারাগারের ভেতরে যে কান্না শোনা যায় না
নিউইয়র্কে জামালপুর জেলা সোসাইটির অভিষেকে সম্প্রীতির জয়গান
নিউইয়র্ক নিউইয়র্কে ‘রইদ’ চলচ্চিত্রের আমেরিকা মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলন

