৬ বছর পর ‘বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস’র নির্বাচন
প্রকাশিত: ১২ জানুয়ারী, ২০২৪, ০৮:২২ পিএম


অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাচীণ সভ্যতার দেশ গ্রিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বৃহত্তর সংগঠন ‘বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস’ এর নির্বাচন। প্রায় ৬ বছর পর বৃহত্তর এই সংগঠনের নেতৃত্বের বদল হচ্ছে।
ইউরোপের এই দেশটিতে বসবাস করেন প্রায় ৩০ হাজারেরও বেশি বাংলাদেশি। ১৯৯৮ সালে গ্রিসের বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের নিয়ে প্রথম গঠন করা হয় 'বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস' নামের বৃহত্তর এই সংগঠন। পর্যায়ক্রমে নির্বাচনের মাধ্যমে একাধিক প্রবাসী বিভিন্ন পদে নির্বাচিত হয়ে দায়ীত্ব পালন করেন। সবশেষে ২০১৬ সালে অনুষ্ঠিত হয় ৬ষ্ঠ তম নির্বাচন। এ কমিটিতে সভাপতি পদে বিজয়ী হন সিলেটের হাজী আব্দুল কুদ্দুছ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন মাদারীপুরের খালেক মাতুব্বর।
২০২০ সালে ৭ম নির্বাচন অনুষ্ঠিত হবার কথা থাকলেও করোনা মহামারির কারণে আর সম্ভব হয়নি। এবার নানা জল্পনা কল্পনার পর নির্বাচনের প্রস্তুতি নেয়া হচ্ছে।
সম্প্রতি বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক খালেক মাতুব্বরকে প্রধান করে ৮ জনের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সহকারী নির্বাচন কমিশনাররা হলেন, হাফেজ আব্দুল লতিফ, ওসমান গণি কামাল, জাকির হোসেন, আব্দুল বাছিত, এস আলম নিপু, ফজলুল হক, হুমায়ুন কবির ভুইয়া, মোশারফ হাওলাদার।
গত মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদের সাথে মতবিনিময় করেন নির্বাচন কমিশনের নেতৃবৃন্দ। এতে উপস্থিত ছিলেন, দূতাবাসের মিনিষ্টার মোহাম্মদ খালেদ, প্রথম শ্রম সচিব বিশ্বজিৎ কুমার পাল। সভায় সদ্য বিদায়ী কমিউনিটির সভাপতি আব্দুল কুদ্দুস, সিনিয়র সহ সভাপতি আহসান উল্লাহ হাসান উপস্থিত থেকে নব গঠিত নির্বাচন কমিশনকে রাষ্ট্রদূতের সাথে পরিচয় করিয়ে দেন।
এসময় নির্বাচন কায়ক্রম পরিচালনায় সব ধরনের সার্বিক সহযোগীতার আশ্বাস দেন রাষ্ট্রদূত।
প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্কের হোয়াইট প্লেইন্সে অনুষ্ঠিত হলো ৪৫তম বঙ্গ সম্মেলন
নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
টাইমস স্কয়ারের দুই হোটেলে ২৪/৭ পিকেটিং: ন্যায্য মজুরি ও ইউনিয়ন চুক্তির দাবিতে রাজপথে হোটেল কর্মীরা
নিউইয়র্কে সম্মিলিত বরিশাল বিভাগবাসী ইউএসএ’র ভিন্ন আমেজের বনভোজন
নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে ১ অক্টোবর
নিউইয়র্কের কারাগারের ভেতরে যে কান্না শোনা যায় না
নিউইয়র্কে জামালপুর জেলা সোসাইটির অভিষেকে সম্প্রীতির জয়গান
নিউইয়র্ক নিউইয়র্কে ‘রইদ’ চলচ্চিত্রের আমেরিকা মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলন

