বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নিউইয়র্ক আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন
ঘাতক রাশেদকে ফিরিয়ে নিতে চেষ্টা চলছে
প্রকাশিত: ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৪৫ পিএম


জাতীয় শোক দিবস ও ৪৭তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরী।
১৫ আগস্ট সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় তার সাথে ছিলেন ব্রুকলিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ধানমন্ডি থেকে এসব তথ্য সংবাদদাতাকে জানান নেতৃবৃন্দ।
শ্রদ্ধাঞ্জলির পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জাকারিয়া চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর খুনি চক্র এখনও সক্রিয়। মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী, যুদ্ধাপরাধী সেই প্রতিক্রিয়াশীল শক্তি এখনও সোচ্চার রয়েছে। প্রবাসে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত একটি গ্রুপ। আমাদের প্রত্যয় থাকবে তাদের এই বাংলার মাটি থেকে চিরদিনের জন্য নির্মূল করার। আমরা আশা করি, সে লক্ষ্যে জাতি ঐক্যবদ্ধ থাকবে।’
জাকারিয়া বলেন, জাতির পিতা যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন, তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সে লক্ষ্যে এগিয়ে চলেছেন। সেটাই আমাদের বড় প্রাপ্তি।
এ সময় জাকারিয়া আরও উল্লেখ করেন, বঙ্গবন্ধুর ঘাতক হিসেবে দণ্ডিত রাশেদ চৌধুরী ক্যালিফোর্নিয়ায় বাস করছেন। তাকে গ্রেফতার করে বাংলাদেশে সোপর্দ করার জন্যে আমরা প্রশাসনে লবিং অব্যাহত রেখেছি। রাজপথেও সোচ্চার রয়েছি।
প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্কের হোয়াইট প্লেইন্সে অনুষ্ঠিত হলো ৪৫তম বঙ্গ সম্মেলন
নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
টাইমস স্কয়ারের দুই হোটেলে ২৪/৭ পিকেটিং: ন্যায্য মজুরি ও ইউনিয়ন চুক্তির দাবিতে রাজপথে হোটেল কর্মীরা
নিউইয়র্কে সম্মিলিত বরিশাল বিভাগবাসী ইউএসএ’র ভিন্ন আমেজের বনভোজন
নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে ১ অক্টোবর
নিউইয়র্কের কারাগারের ভেতরে যে কান্না শোনা যায় না
নিউইয়র্কে জামালপুর জেলা সোসাইটির অভিষেকে সম্প্রীতির জয়গান
নিউইয়র্ক নিউইয়র্কে ‘রইদ’ চলচ্চিত্রের আমেরিকা মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলন

