কানাডায় বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ ক্যালগারির বনভোজন
প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৪, ০৬:২৮ এএম


কানাডার ক্যালগেরির গ্রেলনমোর পার্কে বনভোজন করেছে বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ ক্যালগারি। দুই বছর বিরতির পর কানাডায় বসবাসরত বুয়েটের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা যেন নতুন উদ্যমে মেতে উঠেছিল অন্যরকম এক মিলনমেলায়। এ বনভোজনের আয়োজনে অতিথি হিসেবে যুক্ত হয়েছিলেন ক্যালগেরিতে বসবাসরত বিশিষ্টজনেরাও।
সারাদিন ব্যাপী বনভোজনে চলে ছোট ছোট শিশু কিশোরদের দৌড় প্রতিযোগিতা, মহিলাদের বিভিন্ন ধরনের খেলা আর বড়দের চিরাচরিত আড্ডা। পরিবার-পরিজন নিয়ে প্রবাসী বাঙালিরা আনন্দে উৎসবে মেতে উঠে আর উপভোগ করে প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যকে। বাড়তি আমেজ যোগ করে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার।
ক্যালগেরির বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সভাপতি শুকুরুজ্জামান তুহিন বলেন, অনেক দিন পর পরিবারের সবাইকে নিয়ে আজ খুব আনন্দ করলাম। আগামী দিনগুলো সবার ভালো কাটুক প্রত্যাশা রইল।
সারাদিনের বনভোজনের সমাপ্তি ঘোষণা করে সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, আগামী দিনে আমরা সবাই একে অপরের সাথে প্রবাসে এভাবে আরও সুন্দর দিন কাটাতে পারি- এটাই চাই।
র্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্কের হোয়াইট প্লেইন্সে অনুষ্ঠিত হলো ৪৫তম বঙ্গ সম্মেলন
নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
টাইমস স্কয়ারের দুই হোটেলে ২৪/৭ পিকেটিং: ন্যায্য মজুরি ও ইউনিয়ন চুক্তির দাবিতে রাজপথে হোটেল কর্মীরা
নিউইয়র্কে সম্মিলিত বরিশাল বিভাগবাসী ইউএসএ’র ভিন্ন আমেজের বনভোজন
নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে ১ অক্টোবর
নিউইয়র্কের কারাগারের ভেতরে যে কান্না শোনা যায় না
নিউইয়র্কে জামালপুর জেলা সোসাইটির অভিষেকে সম্প্রীতির জয়গান
নিউইয়র্ক নিউইয়র্কে ‘রইদ’ চলচ্চিত্রের আমেরিকা মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলন

