নিউ ইয়র্ক থেকে প্রকাশিত কবিতাবিষয়ক পত্রিকা ‘শব্দগুচ্ছ’ তাদের রজতজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে প্রকাশ করেছে পত্রিকাটিতে গত ২৫ বছরে ছাপা হওয়া নির্বাচিত কবিতার সংকলন।৫৯ দেশের ২২৯ কবির কবিতা নিয়ে ‘ওয়ার্ল্ড পোয়েট্রি অ্যান্থোলজি’ শিরোনামে এটি সম্পাদনা করেছেন বাংলাদেশি-আমেরিকান হাসানআল আব্দুল্লাহ।
শনিবার নিউ ইয়র্কের গ্রিনিচ ভিলেজের কমিউনিটি হলে বইটির প্রকাশনা উৎসবের আয়োজন করে ‘ডার্কলাইট পাবলিশিং হাউজ’।অনুষ্ঠানে অতিথি আলোচক হিসেবে যোগ দেন নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অধ্যাপক নিকোলাস বার্ন্স।
তিনি নতুন সংকলনটির গুরুত্ব তুলে ধরে বলেন, “কিছু কবি আছেন যারা বিশ্বসাহিত্যের সংকলনে যুক্ত হওয়ার যোগ্যতা রাখেন, কিন্তু বড় বড় প্রকাশকের প্রকাশনা জটিলতার কারণে তাদেরকে এসব সংকলনে যুক্ত করা হয় না। হাসানআল আব্দুল্লাহ সম্পাদিত এই সংকলনটি সেই দিক থেকে সফল।”
অধ্যাপক নিকোলাস বার্ন্স আইরিস কবি গ্যাব্রিয়েল রজেনেস্টাক, ব্রিটিশ কবি এলেন গারফুট, পোলিশ কবি ক্যাথারজিনা জরজিউ, মার্কিন কবি রবার্ট ডান ও এলিসা অস্ট্রিকার এবং বাংলাদেশের কবি শামসুর রাহমান ও হুমায়ুন আজাদের কবিতা পড়ে শোনান। তিনি তার আলোচনা শেষ করেন তারই অনূদিত কবি জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’ পাঠের ভেতর দিয়ে।
কবি ও পদার্থবিজ্ঞানী অধ্যাপক সুলতান ক্যাটো ‘শব্দগুচ্ছ’ পত্রিকার সঙ্গে তার হৃদ্যতার কথা তুলে ধরে বলেন, “আমি বিজ্ঞানচর্চা করি, কিন্তু যারা আমাকে কবিতায় এনেছেন, তাদের মধ্যে হাসানআল আব্দুল্লাহ অন্যতম। আমি এখন পদার্থবিদ্যার সঙ্গে সঙ্গে কবিতা নিয়েও বিশ্বভ্রমণে অংশ নিই।”অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মেক্সিকান কবি-প্রকাশক রবার্টো মেন্ডোজা আয়েলা ও কবি-শিক্ষাবিদ নাজনীন সীমন।
বইটির সম্পাদক হাসানআল আব্দুল্লাহ বলেন, “পৃথিবীর যে অংশের কবিই বইটি হাতে নেবেন, তার জন্য এই সংকলনে নিজেকে একীভূত করার সুযোগ রয়েছে। কবিতার মাধ্যমে বিশ্বভ্রাতৃত্ববোধ জাগ্রত করে যে শান্তির পথ খুঁজে পাওয়া যায়, এই সংকলনটি তারই নির্দেশক।”
তিনি লং আইল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমিরেটাস ও কবি জোন ডিকবির লেখা ভূমিকা থেকে কিছু অংশ পড়ে শোনান এবং ক্যান্সারে আক্রান্ত এই কবির রোগমুক্তি কামনা করেন।
নিউইয়র্কের গ্রিনিচ ভিলেজে ‘শব্দগুচ্ছ’ কবিতা সংকলনের প্রকাশনা উৎসব
প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৪, ১০:৫৩ পিএম


প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্কের হোয়াইট প্লেইন্সে অনুষ্ঠিত হলো ৪৫তম বঙ্গ সম্মেলন
নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
টাইমস স্কয়ারের দুই হোটেলে ২৪/৭ পিকেটিং: ন্যায্য মজুরি ও ইউনিয়ন চুক্তির দাবিতে রাজপথে হোটেল কর্মীরা
নিউইয়র্কে সম্মিলিত বরিশাল বিভাগবাসী ইউএসএ’র ভিন্ন আমেজের বনভোজন
নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে ১ অক্টোবর
নিউইয়র্কের কারাগারের ভেতরে যে কান্না শোনা যায় না
নিউইয়র্কে জামালপুর জেলা সোসাইটির অভিষেকে সম্প্রীতির জয়গান
নিউইয়র্ক নিউইয়র্কে ‘রইদ’ চলচ্চিত্রের আমেরিকা মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলন

