সিনিয়রদের সেবায় আরও একধাপ এগিয়ে গেল নিউইয়র্কের গোল্ডেন এজ হোম কেয়ার। বয়স্কদের সেবার ব্রত নিয়ে গত ১৫ ডিসেম্বর শুক্রবার এস্টোরিয়ার প্রাণকেন্দ্র ৩১ স্ট্রিটের উপর গোল্ডেন এজ হোম কেয়ারের ৭ম শাখা উদ্বোধন হয়। অফিসটি ৩৬-০৭ ৩১ স্ট্রিটের উপর জালালাবাদ ভবনে অবস্থিত। এ দিন বাদ জুম্মা মিলাদ মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনার পর অফিসটি উদ্বোধন কনে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও আজকাল সম্পাদক শাহ নেওয়াজ।
উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন, শুধূমাত্র আর্থিক বিবেচনা করে এই শাখাটি আমরা চালু করছি না। এই এলাকায় প্রচুর বাংলাদেশি প্রবাসীরা বসবাস করেন। তাদের ঘরের কাছে আমরা সেবা নিয়ে আসছি। হোম কেয়ার পেশায় দক্ষ একদল কর্মি এখানে কাজ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক আজকালের ব্যবস্থাপনা সম্পাদক রানো নেওয়াজ, জেবিবিএ’র সভাপতি হারুন ভূঁইয়া, ফোবানার কর্মকর্তা শরাফত হোসেন বাবু, সাপ্তাহিক আজকালের মার্কেটিং হেড আবু বকর সিদ্দিক, সাংবাদিক বেলাল আহমেদ, অনিক রাজ, লায়ন আবুল কাশেম, বদরুদ্দোজা বাবু, গোল্ডেন এজ হোম কেয়ারের কর্মকর্তা সুলতানা আহমেদ, মামুন বেপারী, শফি উদ্দীন মিয়া, খোকা, মাসুম প্রমুখ।
নিউইয়র্কের এস্টোরিয়ায় সিনিয়রদের সেবায় গোল্ডেন এজ হোম কেয়ারের ৭ম শাখা
প্রকাশিত: ১৩ জানুয়ারী, ২০২৪, ১২:০২ এএম


প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্কের হোয়াইট প্লেইন্সে অনুষ্ঠিত হলো ৪৫তম বঙ্গ সম্মেলন
নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
টাইমস স্কয়ারের দুই হোটেলে ২৪/৭ পিকেটিং: ন্যায্য মজুরি ও ইউনিয়ন চুক্তির দাবিতে রাজপথে হোটেল কর্মীরা
নিউইয়র্কে সম্মিলিত বরিশাল বিভাগবাসী ইউএসএ’র ভিন্ন আমেজের বনভোজন
নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে ১ অক্টোবর
নিউইয়র্কের কারাগারের ভেতরে যে কান্না শোনা যায় না
নিউইয়র্কে জামালপুর জেলা সোসাইটির অভিষেকে সম্প্রীতির জয়গান
নিউইয়র্ক নিউইয়র্কে ‘রইদ’ চলচ্চিত্রের আমেরিকা মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলন

