নিউইয়র্ক: নিউইয়র্কে ইডেন কলেজ এলামনাই এসোসিয়েশন ইউএসএ ইনক এর সাধারণ সম্পাদক নিশাত খান আজাদের কুইনস ভিলেজের বাসভবনে গত ৭ই মে পালন করা হলো বৈশাখ ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান। এদিন দুপুর ১২টা থেকে প্রবাসে অবস্থিত প্রাক্তন শিক্ষক ছাত্রীদের উপস্থিতি ছিল উল্লেখ করার মত, অনুষ্ঠানের মুল আকর্ষন ছিলেন সংগঠনের সভাপতি প্রফেসর লাইলী মোশারফ, সভাপতির সাগত বক্ত্যব ও সাধারন সম্পাদকের আন্তরিক অভ্যর্থনার মাধ্যমে শুরু হয় মুল অনুষ্ঠান। নানান রকম এপিটাইজার ও পিঠা পুলি দিয়ে টেবিল ছিল পরিপূর্ন, এরই ফাঁকে ফাঁকে চলে গল্প আড্ডা সৃতিচারন। দুপুরের মধ্যান্য ভোজে আয়োজন করা হয়েছিল বিভিন্ন পদের ভর্তা সহ লোভনীয় সব খাবার ও মিষ্টি দিয়ে। অনুষ্ঠানের সকল খাবার শিক্ষক ও ছাত্রীদের নিজ তৈরী করা।
দ্বিতিয় পর্বে ছিল গানের আসর, নিউইয়র্কের অত্যন্ত পরিচিত মুখ তাহমিনা সহিদ, মিষ্টি গলার অধিকারী তার গান দিয়ে মুগ্ধ করেন সবাইকে, গানের ফাকেও চলে কৌতুক, গল্প, লটারির মাধ্যমে চিরকুট তুলে মজা করা, সাংস্কৃতিক পর্বটি উপস্থাপনা করেন লুবনা কাইজার ও রেশমা চৌধুরী। অনুষ্ঠান চলে দীর্ঘ সময় ধরে। আবহাওয়া অনুকুলে ছিল বারতি পাওনা, তবে পুরো অনুষ্ঠানের সৌন্দর্য ছিল সকল ছাত্রী ও শিক্ষক একই রকম শাড়ী পরে অনুষ্ঠানে আসা। উল্লেখ্য শাড়ীগুলো ছাত্রীদেরকে উপহার দিলেন লাইলী।
সবশেষে মাদার্স ডে উপলক্ষে কেক কেটে সভাপতি সকল মা’কে অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করলেন। প্রেস বিজ্ঞপ্তি
ইডেন কলেজ এলামনাই এসোসিয়েশন ইউএসএর বৈশাখ ও ঈদ পূনর্মিলনী
প্রকাশিত: ১২ জানুয়ারী, ২০২৪, ০৮:১৯ এএম


প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্কের হোয়াইট প্লেইন্সে অনুষ্ঠিত হলো ৪৫তম বঙ্গ সম্মেলন
নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
টাইমস স্কয়ারের দুই হোটেলে ২৪/৭ পিকেটিং: ন্যায্য মজুরি ও ইউনিয়ন চুক্তির দাবিতে রাজপথে হোটেল কর্মীরা
নিউইয়র্কে সম্মিলিত বরিশাল বিভাগবাসী ইউএসএ’র ভিন্ন আমেজের বনভোজন
নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে ১ অক্টোবর
নিউইয়র্কের কারাগারের ভেতরে যে কান্না শোনা যায় না
নিউইয়র্কে জামালপুর জেলা সোসাইটির অভিষেকে সম্প্রীতির জয়গান
নিউইয়র্ক নিউইয়র্কে ‘রইদ’ চলচ্চিত্রের আমেরিকা মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলন

