NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

হঠাৎ চটেছেন আলিয়া ভাট


খবর   প্রকাশিত:  ২৭ নভেম্বর, ২০২৪, ০৪:১৬ এএম

>
হঠাৎ চটেছেন আলিয়া ভাট

মা হচ্ছেন আলিয়া ভাট। সোমবার থেকে এই খবরেই সরগরম নেটদুনিয়া। রণবীর ও আলিয়াকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন বলিউডের তারকারা। তবে পাশাপাশি আলিয়ার প্ল্যানিং থেকে শুরু করে সন্তানকে ঘিরে তার ইচ্ছ-অনিচ্ছা, এমনকি সেই সন্তানকে ঘিরে আলিয়া রণবীরের ভবিষ্যদ্বানীও উঠে এসেছে খবররে শিরোনামে। সেরকমই কিছু মিডিয়ার খবরে চটেছেন আলিয়া।

লন্ডনে হার্ট অব স্টোনের শুট করছেন আলিয়া। জুলাইয়ের মাঝামাঝি তিনি দেশে ফিরবেন, এমনটাই খবর। একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে- জুলাইয়ে শুট থেকে ফিরে বিশ্রাম নেবেন আলিয়া। তাকে লন্ডন থেকে মুম্বাই নিয়ে আসবেন রণবীর নিজে। সেভাবেই নিজের প্রেগন্যান্সি প্ল্যান করেছেন আলিয়া যাতে তার বাকি সব সিনেমার কাজ শেষ হয়ে যায়। সেই খবর দেখেই চটেছেন অভিনেত্রী। 

আলিয়া লিখেছেন,এখনও আমরা কিছু মানুষের মাথায় এভাবেই রয়ে গেছি। এখনও আমরা সেই পিতৃতান্ত্রিক দুনিয়াতেই বাস করছি। কোনো কিছুই পিছিয়ে যাবে না। কেউ কাউকে তুলতে আসবে না। আমি একজন নারী, পার্সেল নই। আমার বিশ্রাম নেওয়ার কোনো দরকার নেই কিন্তু জেনে ভালো লাগল যে আপনারা সবাই চিকিৎসকের সার্টিফিকেট প্রাপ্ত। এটা ২০২২ সাল। আমরা এই ধরনের ধারণা থেকে দয়া করে বেরোতে পারি? এবার আমাকে যদি অব্যাহতি দেন, আমার শট রেডি।