NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

কান-এ ‘হাউসফুল’ সানি লিওনির শো


খবর   প্রকাশিত:  ০৫ ডিসেম্বর, ২০২৩, ১১:২৬ পিএম

কান-এ ‘হাউসফুল’ সানি লিওনির শো

৭৬তম কান ফিল্ম ভেস্টিভ্যালের জাঁকজমকপূর্ণ আসরে যেখানে অন্যান্য নায়িকারা ব্যস্ত নিজেদের সাজপোশাক নিয়ে, সেখানে একেবারেই ব্যতিক্রম বলিউড অভিনেত্রী সানি লিওনি। প্রথমবারের মতো কানের লালগালিচায় হেঁটে বাজিমাত করলেন তিনি। এই নায়িকার সিনেমার শো হাউসফুল।

এ বছর কান ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল এন্ট্রি অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘কেনেডি’। যে ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রাহুল ভাট এবং সানি লিওনি। বৃহস্পতিবার মধ্যরাতে সেই সিনেমার স্ক্রিনিং হতে চলেছে কান-এ। তবে এর থেকেও বড় সুখবর দিলেন সানি।

ইনস্টাগ্রামে পরিচালক অনুরাগ কাশ্যপের সঙ্গে ছবি শেয়ার করে সানি লিওনি লিখেছেন, “আমাদের সিনেমা ‘কেনেডি’র সমস্ত টিকিট মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে গিয়েছে। ভীষণ গর্বিত! যে কারণে ‘কেনেডি’র গোটা টিম উচ্ছ্বসিত। মধ্যরাতে উদযাপনের সেই ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।”

 
 
 
 
 

এক সাক্ষাৎকারে সানি লিওনি জানিয়েছিলেন, ‘শৈশব থেকেই ভাবতাম, কান ফিল্ম ফেস্টিভ্যালে যাওয়ার মুহূর্ত কেমন হবে। আমার সৌভাগ্য যে, এবার আমার সিনেমা এখানে দেখানো হবে। আমি রেড কার্পেটে হাঁটব। আমি তো বিশ্বাসই করতে পারছি না। যখনই মনে করছি, আনন্দের চোটে চোখে জল চলে আসছে।’

অনুরাগ কাশ্যপের ‘কেনেডি’ যে সানি লিওনির ফিল্মি কেরিয়ারের গ্রাফ বদলে দেবে, এমনটাই মনে করছেন সিনে সমালোচকরা। ভক্তরাও অভিনেত্রীকে নতুনরূপে দেখতে মুখিয়ে আছেন।