NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

ভিনির প্রতিমূর্তি ঝুলিয়ে ৪ জন গ্রেপ্তার


খবর   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৩, ০২:৩৫ পিএম

ভিনির প্রতিমূর্তি ঝুলিয়ে ৪ জন গ্রেপ্তার

গত রোববার ম্যাচ চলাকালে গ্যালারি থেকে ভ্যালেন্সিয়ার সমর্থকরা বর্ণবাদী মন্তব্য করেন ভিনিসিয়াস জুনিয়রকে। এরপর সেই ঘটনার জের ধরে দুই দলের খেলোয়াড়দের মধ্যেও হাতা-হাতি হয়। এমন কান্ডে যখন সরব ফুটবলপাড়া  তখন কিছুটা হলেও স্বস্তির খবর পেলেন এই ব্রাজিলিয়ান।

গত জানুয়ারিতে মাদ্রিদ ডার্বির আগে ভিনিসিউসের একটি প্রতিকৃতি বানিয়ে সেটাতে ২০ নম্বর জার্সি পরিয়ে রিয়াল মাদ্রিদের অনুশীলন মাঠের সামনের একটি ব্রিজ থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। সঙ্গে একটি ব্যানারও লাগিয়ে দেওয়া হয়েছিল। যেখানে লেখা ছিল, ‘রিয়ালকে মাদ্রিদ ঘৃণা করে।’

ওই ঘটনার পর তদন্ত শুরু করে স্পেনের পুলিশ। সেটার ফলাফল হিসেবে এবার চারজনকে গ্রেফতার করার কথা জানায় তারাে

এদিকে লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে সবশেষ ম্যাচে বর্ণবাদের শিকার হওয়া ভিনির পাশে দাঁড়িয়েছে ফিফা, ব্রাজিল সরকার থেকে শুরু করে অনেকে। রিয়ালের প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেসও বার্তা দিয়েছেন ভিনির পাশে থেকে বর্ণবাদের বিরুদ্ধে কাজ করে যাওয়ার।

ভিনি নিজেও প্রতিশ্রুতি দিয়েছেন, যত সংগ্রামই তাকে লড়তে হোক না কেন, বর্ণবাদের শেকড় উৎপাটনে কাজ চালিয়ে যাবেন তিনি।