NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

সিডনিতে ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিল আয়োজিত ঈদ উৎসব অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:২৬ পিএম

সিডনিতে ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিল আয়োজিত ঈদ উৎসব অনুষ্ঠিত

সিডনিতে ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিল প্রথমবারের মতো মিন্টুর করোনেশন পার্কে ঈদ পরবর্তী মিলনমেলার আয়োজন করেছে। সকল সংস্কৃতির মানুষ জমায়েত হওয়ার পাশাপাশি ইসলামি ঐতিহ্যের সমৃদ্ধির জন্য তাদের এই উদ্যোগ সব মহলে প্রশংসা পেয়েছে।

ঈদুল ফিতর পরবর্তী এই বৃহৎ জনসমাগমে বহু সাংস্কৃতিক মজাদার খাবার, শিশুদের খেলনা সামগ্রী, ইসলামি বই পুস্তক ও স্টলের পাশাপাশি ছিল বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ও বাচ্চাদের জন্য বিনোদনমূলক রাইড।

ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিল মেয়র জর্জ গ্রিস তার প্রতিনিধি কাউন্সিলর ইব্রাহীম খলিল মাসুদের মাধ্যমে ঈদ পরবর্তী মিলন মেলায় মুসলমানদের অভিনন্দন জানান। পাশাপাশি স্থানীয় অর্থনীতি ও পর্যটনকে আকৃষ্ট করার একটি চমৎকার সুযোগ তৈরি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

 

কাউন্সিলর মাসুদ চৌধুরী ও কাউন্সিলর ইব্রাহীম খলিল মাসুদ বলেন, মুসলিম সম্প্রদায়ের জন্য প্রথমবারের মতো কাউন্সিল আয়োজিত ঈদ উৎসব আমাদের প্রত্যেকের জন্য ইসলাম সম্পর্কে জানার এবং উদ্‌যাপন করার একটি চমৎকার সুযোগ বয়ে আনার পাশাপাশি বহু সংস্কৃতি এবং সম্প্রদায়ের মধ্যে সেতুবন্ধন গড়ে উঠেছে।