NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo
আবু সাঈদ চাঁদের কঠোর শাস্তি দাবি

নিউ ইয়র্কে আওয়ামী লীগ-যুবলীগের বিক্ষোভ


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৪১ পিএম

নিউ ইয়র্কে আওয়ামী লীগ-যুবলীগের বিক্ষোভ

নিউইয়র্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রদানকারী বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ২২ মে সন্ধ্যায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীসহ বীর মুক্তিযোদ্ধারা সমাবেশ করেছেন। 

নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় এ বিক্ষোভ-সমাবেশে বক্তারা আবু সাঈদ চাঁদের গডফাদারদেরকেও বিচারের আওতায় আনার দাবি জানান। 

বক্তারা উল্লেখ করেন, প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি প্রদানের নেপথ্যে গভীর ষড়যন্ত্রে লিপ্ত একটি চক্রের মদত রয়েছে। সেই চক্রের মদতদাতাদের এক্ষুণি শায়েস্তা করা না হলে পঁচাত্তরের ১৫ আগস্টের পুনরাবৃত্তি ঘটাতে পারে।

 

শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রদানকারী বিএনপি নেতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে নিউ ইয়র্কে যুবলীগের র‌্যালি। ছবি: বাংলাদেশ প্রতিদিন

সমাবেশে নেতৃবৃন্দের মধ্যে ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, ফারুক হোসাইন, মিজানুর রহমান চৌধুরী, আওয়ামী লীগ নেতা ডা. মাসুদুল হাসান, শামসুদ্দিন আজাদ, আইরিন পারভিন, হাজী এনাম দুলাল মিয়া, আশরাফুজ্জামান, সোলায়মান আলী, আতাউল গনি আসাদ, মমতাজ শাহনাজ, এম এ করিম জাহাঙ্গীর, সাখাওয়াত বিশ্বাস, এমদাদ চৌধুরী, নুরল আমিন বাবু, মাসুদ হোসেন সিরাজি, কাজী আজিজুল হক খোকন, দরুদ মিয়া রনেল, নুরল আমিন, হাসান জিলানী, যুবলীগ নেতা সেবুল মিয়া, রহিমুজ্জামান সুমন প্রমুখ।

আবু সাঈদ চাঁদকে অবিলম্বে গ্রেফতার ও দ্রুত বিচার ট্রাইব্যুনালে কঠোর শাস্তি প্রদানের জন্যে সরকার প্রতি আবেদন জানিয়ে বিবৃতি দিয়েছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সেক্রেটারি আব্দুল কাদের মিয়া, ভাইস প্রেসিডেন্ট জাফরউদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।