NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

বিমানকে নিয়ে অপ্রচার, ইউটিউবারের বিরুদ্ধে থানায় জিডি


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৮:৫৩ পিএম

বিমানকে নিয়ে অপ্রচার, ইউটিউবারের বিরুদ্ধে থানায় জিডি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে নিয়ে অপপ্রচার ও গুজব ছড়ানোর অভিযোগে ঢাকা মহানগর পুলিশের বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। হাসনাত খান নামে এক ইউটিউবারের বিরুদ্ধে এ জিডি করা হয়।

শুক্রবার (১৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক।

তিনি জানান, গত ১৭ মে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিরুদ্ধে অপপ্রচার করছেন ইউটিউবার হাসনাত খান– এমন অভিযোগ এনে জিডিটি করেন মিজানুর রহমান নামে একজন। তিনি বিমানের কর্মকর্তা। জিডিটি যাচাই-বাছাইয়ের জন্য ডিএমপি সাইবার ক্রাইম বিভাগে পাঠানো হয়েছে। সেখানে তদন্তের যদি অভিযোগের সত্যতা পাওয়া যায় তাহলে জিডিটি মামলা আকারে নেওয়া হবে। মামলায় আসামি করা হবে হাসনাত খানকে।

জিডিতে বলা হয়, হাসনাত তার ইউটিউব চ্যানেল থেকে মাসখানেক আগে ‘এ যেন সরাসরি ডাকাতি, পাপের বোঝা জনগণের ওপর’ এবং এর দুই দিন আগে ‘পুরো বিমানবন্দরে রেড অ্যালার্ট, দ্রুত পদক্ষেপে স্পেশাল ফোর্স’ শিরোনামে দুটি ভিডিও কনটেন্ট পোস্ট করেন।

ভিডিওতে হাসনাত বিমান সম্পর্কে মিথ্যাচার করেছেন এবং আক্রমণাত্মক ভাষায় মনগড়া তথ্য দিয়ে বিমানের অপূরণীয় সম্মানহানি করেছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।