NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

তারকাদের সবসময় ফিট থাকতে হয়


খবর   প্রকাশিত:  ০৯ ডিসেম্বর, ২০২৪, ০৫:৩৮ এএম

তারকাদের সবসময় ফিট থাকতে হয়

তারকাদের সবসময় ফিট থাকতে হয়। সেজন্য কঠোর শারীরিক পরিশ্রমের পাশাপাশি খাওয়া-দাওয়াও করতে হয় পরিমাপ করে। ব্যতিক্রমী নন অভিনেত্রী ও পশ্চিমবঙ্গের সংসদ সদস্য মিমি চক্রবর্তীও।

নিজেকে ফিট রাখতে তিনি যে কঠোর পরিশ্রম করেন তা প্রায়ই তার সোশ্যাল মিডিয়া পাতায় দেখা যায়। সেরকমই একটি ভিডিও মিমি পোস্ট করেছেন তার ইনস্টাগ্রামে। যেখানে তিনি স্বীকার করেছেন যে, পিজ্জার লোভ সামলাতে পারেননি।

অনেকেই জানেন, মিমির পিজ্জার প্রতি দুর্বলতা রয়েছে। মন খারাপ হলে তার মন ভালো করার ওষুধ পিজ্জা। এমনকি অভিনেত্রী তার চিট মিলেও পিজ্জা যোগ করেন। মিমি ইনস্টাগ্রামে যে ভিডিও পোস্ট করেছেন তাতে তাকে কালো রঙের জিম পোশাকে দেখা গেছে। জিমে কঠোর পরিশ্রম করতে দেখা যায় অভিনেত্রীকে। তবে এ দিনের পরিশ্রমের জন্য কিন্তু দায়ী পিজ্জার দুটো স্লাইজ।

মিমি যে ভিডিওটি পোস্ট করেছেন সেটির ক্যাপশনে লিখেছেন, ‘যদি এটা তোমাকে চ্যালেঞ্জ না জানায়, তাহলে এটা বদল আনতে পারবে না।’ এরপরই তিনি যোগ করেছেন, ‘দুটো পিজ্জার স্লাইস আমার অন্তরাত্মাকে চ্যালেঞ্জ জানাচ্ছিল আরও ক্যালোরি ঝরাতে, যাতে আমার কোমরের মাপ চেঞ্জ না হয়ে যায়’।

অভিনেত্রী মনে করছেন, দুটো পিজ্জার স্লাইজ তার কোমরের সাইজ বদলে দিতে পারে। সেই অনুতাপেই আরও কঠিন শরীরচর্চা করছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি মিমি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় মিমি। নিজের ব্যক্তিগত মুহূর্তগুলো তার ভক্তদের সঙ্গে শেয়ার করেন। চলতি বছরেই আসছে মিমি-আবীর অভিনীত ‘রক্তবীজ’। এই সিনেমার শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে।