NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

নাইজেরিয়ায় মার্কিন দূতাবাসের গাড়িতে বন্দুক হামলা, নিহত ৪


খবর   প্রকাশিত:  ০২ ডিসেম্বর, ২০২৪, ০৩:০২ এএম

নাইজেরিয়ায় মার্কিন দূতাবাসের গাড়িতে বন্দুক হামলা, নিহত ৪

আর্ন্তজাতিক ডেস্ক: নাইজেরিয়ায় মার্কিন দূতাবাসের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত হয়েছে। তাদের মধ্যে দু’জন দূতাবাসের কর্মী ও দু’জন পুলিশ কর্মকর্তা। এছাড়া হামলাকারীরা দুই পুলিশ কর্মকর্তাসহ তিনজনকে অপহরণও করেছে।

গণমাধ্যমের খবরে জানা গেছে, দক্ষিণ-পূর্ব নাইজেরিয়ায় মার্কিন দূতাবাসের কর্মীদের বহনকারী গাড়িবহরে বন্দুক হামলা চালায় দুর্বৃত্তরা। এতে দুই কর্মচারী ও দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়। নাইজেরিয়ার আনামব্রা প্রদেশের আতানি শহরের কাছে মঙ্গলবার হওয়া এ হামলার সময় বন্দুকধারীরা তিনজনকে অপহরণ করে। অপহৃত এই তিনজনের মধ্যে একজন ড্রাইভার এবং অন্য দুজন পুলিশ কর্মকর্তা।

ইকেঙ্গা তোচুকউ নামে আনামব্রা প্রদেশের একজন পুলিশ মুখপাত্রের মতে, অপহৃতদের সন্ধান ও উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। 

 

তিনি বলেন, “দুর্বৃত্তরা পুলিশ মোবাইল ফোর্সের দু’জন সদস্য ও মার্কিন কনস্যুলেটের দুই কর্মীকে হত্যা করে এবং তাদের মরদেহ ও যানবাহন আগুনে জ্বালিয়ে দেয়।

নিহতদের মধ্যে কোনও মার্কিন নাগরিক নেই বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি।”  সূত্র: আল জাজিরা