NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

আইএমএফের শর্ত মেনে বাজেট তৈরি করা হয় না : পরিকল্পনামন্ত্রী


খবর   প্রকাশিত:  ০২ ডিসেম্বর, ২০২৩, ০৯:৪৮ পিএম

আইএমএফের শর্ত মেনে বাজেট তৈরি করা হয় না : পরিকল্পনামন্ত্রী

ঢাকা: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ওপর আমরা নির্ভরশীল নয়। তাই তাদের শর্ত মেনে জাতীয় বাজেট তৈরি করা হয় না। আমাদের নিজস্ব প্রয়োজনে নিজেরা বাজেট তৈরি করি।

সোমবার বঙ্গবন্ধু অন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আইএমএফের সময়কালে অসুবিধাগ্রস্ত মানুষের কথা জাতীয় বাজেটে কিভাবে প্রতিফলিত হতে পারে- বিষয়ক এক নাগরিক সংলাপে তিনি এ কথা বলেন। সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও নাগরিক প্ল্যাটফর্ম যৌথভাবে এই সংলাপের আয়োজন করে।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমাদের বাজেট তৈরির ক্ষেত্রে আইএমএফ কোনো বিষয় নয়। তাদের ওপর আমরা নির্ভরশীল নই। নিজেরা বাজেট তৈরি করি, নিজেদের প্রয়োজনে।’

তিনি আরো বলেন, আইএমএফ তৈরি হয়েছিল সদস্য দেশকে সহযোগিতা করার জন্য। বাংলাদেশ নিজেদের প্রয়োজনে ঋণ নিয়েছে। ঋণ নেওয়ার ক্ষেত্রে সংস্থাটি কোনো শর্ত দেয়নি বলে তিনি জানান।

তিনি মূল্যস্ফীতির বিষয়ে বলেন, বর্তমানে মূল্যস্ফীতি সবচেয়ে বড় সমস্যা। তবে গত মাসে মূল্যস্ফীতি সামান্য কমেছে। আগামীতে আরো কমবে বলে তিনি আশা ব্যক্ত করেন। পরিকল্পনামন্ত্রী বলেন, মূল্যস্ফীতি কমাতে সরকারকে আরো কাজ করে যেতে হবে।

বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্বস্তিদায়ক অবস্থায় রয়েছে উল্লেখ করে এম এ মান্নান বলেন, রিজার্ভ একটা চলমান ব্যাপার, বাড়বে-কমবে। তবে রিজার্ভ নিয়ে বর্তমানে কোনো খারাপ পরিস্থিতি তৈরি হয়নি। রিজার্ভ স্বস্তিদায়ক অবস্থায় রয়েছে। আগামী অর্থবছরের বাজেটে প্রতিবন্ধীদের ভাতার পরিমাণ বাড়বে। তবে অন্যান্য ভাতার পরিমাণ অপরিবর্তিত থাকবে।

শ্রম মজুরির বিষয়ে তিনি বলেন, ‘গত তিন বছর ধরে খুব ধীরে হলেও শ্রম মজুরি ক্রমাগতভাবে বেড়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার বাড়াতে আমরা কাজ করে যাচ্ছি।’

অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপনকালে সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টচার্য বলেন, আইএমএফের শর্ত পরিপালন করে বাজেট তৈরি করলে আর্থ-সামাজিক বৈষম্য বেড়ে যাবে।

সিপিডি বোর্ড অব ট্রাস্টি অ্যাডভোকেট সুলতানা কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে সংসদ সদস্য রানা মোহাম্মদ সোহেল, সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ, সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, বিল্ডের নির্বাহী পরিচালক ফেরদৌস আরা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।