NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর


খবর   প্রকাশিত:  ১০ ডিসেম্বর, ২০২৩, ১১:৩০ এএম

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দি‌তে ঢাকায় এ‌সে‌ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

বৃহস্প‌তিবার (১১ মে) বিকেলে ঢাকায় পৌঁছান ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জয়শঙ্করকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ‌রিয়ার আলম।

 

ঢাকায় অবস্থানকালে ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দেওয়া ছাড়াও জয়শঙ্কর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ কর‌বেন। এছাড়া তি‌নি পররাষ্ট্রমন্ত্রী মো‌মেনের স‌ঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক কর‌বেন।

সবশেষ, গত বছরের এপ্রিলের শেষের দিকে ঢাকা সফর করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি ২০১৯ সালে প্রথম ঢাকা সফর করেন। এরপর ২০২১ সালের মার্চে বাংলাদেশে এসেছিলেন তিনি।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধিভুক্ত গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়ান ফাউন্ডেশনের যৌথ আয়োজন দুই দি‌নের জন্য শুক্রবার ঢাকায় বস‌ছে ভারত মহাসাগরীয় সম্মেলন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স‌ম্মেল‌নের উ‌দ্বোধন কর‌বেন।