NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

দেশবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে ফ্রান্স আওয়ামী লীগের শান্তি সমাবেশ


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০২:৫৫ এএম

দেশবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে ফ্রান্স আওয়ামী লীগের শান্তি সমাবেশ

দেশ ও সরকারের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সংঘবদ্ধ অপপ্রচারকারী ও দেশের অভ্যন্তরের শান্তি বিনষ্টকারী অপশক্তির বিরুদ্ধে শান্তিপূর্ণ কর্মসূচির অংশ হিসেবে ফ্রান্স আওয়ামী লীগ শান্তি সমাবেশ করেছে।

ফ্রান্সের মানবধিকারের প্রতীক রিপাবলিক চত্বরে ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েসের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান মুজিব।

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আবুল কাশেম , সোহরাব মৃর্ধা , কামরুল হোসেন বকুল , সৈয়দ ফয়সল ইকবাল হাসেমী , জাকির হোসেন , মঞ্জুরুল হাসান চৌধুরী সেলিম , শাহজাহান রহমান , শুভ্রত ভট্টাচার্য শুভ ,আবু মোর্শেদ পাটয়ারী , আজম খান , মোতালেব হোসেন , উপদেষ্টা মিজান চৌধুরী মিন্টু , মশিউর রহমান কামাল ,সালেহ আহমেদ চৌধুরী , জামাল হোসেন বিলাল , যুগ্ম সাধারন সম্পাদক কবি মোস্তফা হাসান , এমদাদুল হক স্বপন , অধ্যাপক অপু আলম , মাসুদ হায়দার ,ফয়সল উদ্দিন , সাংগঠনিক সম্পাদক সেলিম ওয়াদা শেলু , খালেদ গোলাম কিবরিয়া , খালেকুজ্জামান , শওকত হায়াত খান বিপ্লব , মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাইফুল ইলাম দুলাল , শিক্ষা বিষয়ক সম্পাদক রবিউল হাসান , সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রিপন দেবনাথ, মহিলা বিষয়ক সম্পাদক নিগার আফরোজ খান , ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আবদুল্লাহ আল তায়েফ , বাণিজ্য বিষয়ক সম্পাদক আকরাম হোসেন মিন্টু , ধর্ম বিষয়ক সম্পাদক সালেহ আহমেদ , সদস্য সেলিম আল দীন , মনির হোসেন প্রমুখ ।