NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

কানাডার এসডিএসে বাংলাদেশকে অন্তর্ভুক্তের অনুরোধ


খবর   প্রকাশিত:  ২৮ ডিসেম্বর, ২০২৩, ১১:৫৪ এএম

>
কানাডার এসডিএসে বাংলাদেশকে অন্তর্ভুক্তের অনুরোধ

কানাডা সরকারের স্টুডেন্ট ডাইরেক্ট স্ট্রিমে (এসডিএস) বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার জন্য ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার লিলি নিকোলসকে অনুরোধ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

সোমবার (২৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শাহরিয়ারের সঙ্গে সাক্ষাৎ করেন হাইকমিশনার নিকোলস। এ সময় এ অনুরোধ করেন প্রতিমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শাহরিয়ার আলমের অনুরোধের পরিপ্রেক্ষিতে হাইকমিশনার জানান, বর্তমানে কানাডা সরকার এসডিএস প্রোগ্রাম পর্যালোচনা করছে। এটি চূড়ান্ত হওয়ার সঙ্গে সঙ্গে কানাডা বাংলাদেশকে এ কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার বিষয়ে বিবেচনা করতে রাজি আছে।

হাইকমিশনার দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্রগুলোর ওপর জোর দেন। যার মধ্যে রয়েছে কৃষিভিত্তিক পণ্য, আইসিটি, সবুজ প্রযুক্তি এবং মহাকাশ।

প্রতিমন্ত্রী বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা এবং আইসিজে মামলাসহ আন্তর্জাতিক ফোরামে রোহিঙ্গা ইস্যুতে কানাডার অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

হাইকমিশনার নিকোলস কোভিড-১৯ ব্যবস্থাপনায় বাংলাদেশকে উদাহরণ হিসেবে উল্লেখ করে এ অবিশ্বাস্য সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। এ সময় শাহরিয়ার আলম আশা প্রকাশ করেন যে, কোভিড-১৯ মহামারির প্রেক্ষাপটে কানাডা বাংলাদেশে জেনারেল প্রেফারেন্সিয়াল ট্যারিফ (জিপিটি) সুবিধা দীর্ঘ সময়ের জন্য অব্যাহত রাখবে।