NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

পদ্মা সেতুতে অর্থায়ন না করার ভুল বিশ্বব্যাংক বুঝতে পেরেছে : তথ্যমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২৮ মার্চ, ২০২৫, ০৫:৪৫ এএম

পদ্মা সেতুতে অর্থায়ন না করার ভুল বিশ্বব্যাংক বুঝতে পেরেছে : তথ্যমন্ত্রী

ঢাকা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিশ্বব্যাংক পদ্মা সেতু থেকে মুখ ফিরিয়ে নিয়ে যে ভুল করেছিল, সেটি তারা অনুধাবন করতে পেরেছে। সে কারণে প্রধানমন্ত্রীকে বিশেষ আমন্ত্রণ জানিয়ে তারা ওয়াশিংটনে নিয়ে গেছে।

আজ মঙ্গলবার (২ মে) সচিবালয়ে বাংলাদেশ সংবাদপত্র শ্রমিক ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ফেডারেশনের নেতা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক এখন বিভিন্ন প্রকল্পে বাংলাদেশকে সহযোগিতা করতে চায়। তবে তাদের এই অর্থ সহযোগিতা বাংলাদেশ নেবে কি না সেটা ভেবে দেখছে সরকার। কারণ কাদের সহযোগিতা নেবে আর কাদেরটা নেবে না বাংলাদেশের এখন সেই সক্ষমতা আছে।

ড. হাছান মাহমুদ বলেন, বিশ্বব্যাংকের সহায়তার প্রস্তাব কিংবা চুক্তি সেটিকে অবশ্যই আমরা অভিনন্দন জানাই। এদিকে আইএমএফের প্রধান আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বলেছেন, বাংলাদেশ পৃথিবীতে রোল মডেল এবং অর্থনীতির সমৃদ্ধি ও উন্নয়ন অগ্রগতির জন্য শেখ হাসিনার নেতৃত্বের প্রয়োজন। সুতরাং বিশ্বব্যাংক তাদের ভুল বুঝতে পেরে তারা সর্বতোভাবে আমাদের সহায়তা করতে চাচ্ছে, সেটিকে আমরা অভিনন্দন জানাই।  

মির্জা ফখরুল সাহেব ও আইএমএফের প্রধান কী বলেন উল্লেখ করে তিনি বলেন, এটা একটু চিন্তা করলেই বোঝা যায়, আজকে জননেত্রী শেখ হাসিনার ইমেজ ও তার নেতৃত্বে বাংলাদেশের ইমেজ কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে।

বিএনপির সমালোচনা করে মন্ত্রী বলেন, বিএনপি এ দেশের মেহনতি মানুষের প্রতিনিধিত্ব  করে না। জিয়াউর রহমানের বক্তব্য ছিল ‌‘মানি ইজ নো প্রবলেম’। ব্যাংক থেকে ঋণ নিয়ে তা না দেওয়ার সংস্কৃতি জিয়াউর রহমানই চালু করেছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি ধরে রাখতে শেখ হাসিনার সরকার অব্যাহত থাকা প্রয়োজন, সেটা আইএমএফ ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বক্তব্যে পরিষ্কার।

এ সময় সংবাদপত্র শ্রমিক ফেডারেশন সভাপতি মতিউর রহমান তালুকদার ও‌ সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।