NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

শিরোপা উৎসবে অপেক্ষা বাড়ল নাপোলির


খবর   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৩, ০৯:১৪ এএম

শিরোপা উৎসবে অপেক্ষা বাড়ল নাপোলির

সর্বশেষ যেবার লিগ জিতেছিল নাপোলি, তখন দলটার স্কোয়াডে ছিলেন ডিয়াগো ম্যারাডোনা। এই আর্জেন্টাইন কিংবদন্তীর নামের আগে এখন প্রয়াত যোগ হয়েছে, শিরোপা জয়ের পর কেটে গেছে ৩৩ বছর। অথচ কেউ কথা রাখেনি! ১৯৯০ সালের পর আর কেউই যে নাপোলিকে এমন উল্লাসের মঞ্চ তৈরী করে দিতে পারেনি। প্রায় তিন দশকের শিরোপা খরা বোধহয় এবার ঘুচতে যাচ্ছে। আর সেই দিনটা আজই হতে পারতো। তবে সালেরনিতানার বিপক্ষে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করায় তা আর হলো না। শিরোপা উৎসবের জন্য অন্তত আরও দিন চারেক অপেক্ষা করতে হচ্ছে টেবিল টপারদের।  

সিরি'আতে সালেরনিতানার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে নাপোলি। ঘরের মাঠে টপারদের হয়ে গোল করেন ম্যাথিয়াস অলিভেরা। ম্যাচের ৬২তম মিনিটে তিনি দলকে লিড এনে দেন। সেটা ধরে রেখে আশির ঘরে পা রেখেছিল তারা। কিন্তু ৮৪তম মিনিটে বাউলে দিয়ার গোলে নাপোলিকে আটকে দেয় সালেরনিতানার।

লিগ শিরোপা নিশ্চিত করার জন্য নাপোলিকে অপেক্ষা করতে হবে ৩ মে পর্যন্ত। সেদিন উদিনেসকে হারালে কোনো সমীকরণ ছাড়াই শিরোপা নিশ্চিত করবে নাপোলি। 

এর আগে ১৯৯০ সালে ডিয়েগা ম্যারাডোনার জাদুতে সর্বশেষ লিগ শিরোপা জিতেছিল নাপোলি। আর ৩৩ বছর পর ফের আরেকটি আরেকটি লিগ শিরোপা জয়ের অপেক্ষায় আছে ক্লাবটি। নাপোলির শিরোপা পুনরুদ্ধার নিয়ে কোচ লুসিয়ানো স্পালেত্তি বলেছেন, ‘বছরের পর বছর ধরে সমর্থকেরা যে নিবেদন দেখিয়েছে, শিরোপাটা হবে তার প্রতিদান।’