NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

এবারের অতিথি তারিন-ঈশিতা


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৫, ০৭:৩৪ এএম

এবারের অতিথি তারিন-ঈশিতা

প্রতিযোগিতামূলক সেলিব্রিটি শো ‘আমি কথা বলতে চাই’ এবারের পর্বের অতিথি ছোটপর্দার প্রিয় দুই অভিনয়শিল্পী তারিন ও ঈশিতা। এই প্রথম তারা একসঙ্গে একমঞ্চে কোনো টিভি শোতে অংশ নিলেন। 

গত তিনটি ঈদে প্রচারিত ‘আমি কথা বলতে চাই’ অনুষ্ঠানের একেক পর্বে অংশ নিয়েছিলেন ১৪ জন উপস্থাপক, ১৪ জন সংগীতশিল্পী এবং ১৪ জন অভিনয়শিল্পী।

এবারের পর্বে দুজন কেন এমন প্রশ্নে জবাবে নির্মাতা বলেন, অনুষ্ঠানটি এখন থেকে পাক্ষিকভাবে নিয়মিত দেখা যাবে। তাই অতিথিসংকট হতে পারে এ কথা চিন্তা করেই এমনটি করা হয়েছে। তারিন এবং ঈশিতার অজানা অনেক কথার পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক তথ্যভিত্তিক সমসাময়িক নাট্যাংশে উঠে আসা বিভিন্ন কুইজের উত্তর দিয়েছেন তাঁরা। 

তুমুল জনপ্রিয় ও সমানে সমান এই দুই অভিনেত্রীর কে বিজয়ী হয়েছেন। তা অনুষ্ঠান দেখলেই জানা যাবে। লিটন খন্দকারের রচনায় চারটি নাট্যাংশে অভিনয় করেছেন তমাল মাহবুব, সৈয়দ আল মামুন, আশরাফ কবির, লিটন খন্দকার, ফাহমি, রাশেদ শিকদার এবং নূর এ কাঞ্চন।

আনজাম মাসুদের পরিকল্পনা, গ্রন্থনা, উপস্থাপনা ও নির্দেশনায় ‘আমি কথা বলতে চাই’ প্রচার হবে ১ মে সোমবার রাত সাড়ে দশটায় এটিএন বাংলায়।