NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

প্রশ্ন ফাঁসের সুযোগ নেই, ভুলভ্রান্তি হতে পারে : শিক্ষামন্ত্রী


খবর   প্রকাশিত:  ১২ ডিসেম্বর, ২০২৩, ০৯:৫২ এএম

প্রশ্ন ফাঁসের সুযোগ নেই, ভুলভ্রান্তি হতে পারে : শিক্ষামন্ত্রী

ঢাকা: সারা দেশে একযোগে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা। এই পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ রবিবার সকাল ১০টায় বাড্ডা হাই স্কুলে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসে এমন মন্তব্য করেন তিনি। 

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, প্রশ্ন বিতরণে ভুলভ্রান্তি হতে পারে। তবে প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ থাকছে না। এ বছর প্রশ্ন ফাঁসের গুজব ঠেকাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়েছে। কেউ গুজব রটালে তাকে আইনের আওতায় আনা হবে। 

কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার ব্যবস্থাপনাসহ সার্বিক বিষয় ছিল সন্তোষজনক। একটি পাবলিক পরীক্ষা হিসেবে বিদ্যালয়ের পরিবেশ কিছুটা অপরিচ্ছন্ন ছিল। পরিবেশটি আরেকটু ভালো করা প্রয়োজন ছিল। 

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছিল, পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে কেন্দ্রে প্রবেশ করতে হবে। এরপর কোনো পরীক্ষার্থী আসলে দেরি করে আসার কারণসহ পরীক্ষার্থীর তথ্যাদি রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে। 

আজ বাড্ডা হাই স্কুলে গিয়ে দেখা যায়, সাড়ে ৯টার পর থেকে পৌনে ১০টা পর্যন্ত অন্তত ১০ জন পরীক্ষার্থী প্রবেশ করেছে। ৯টা ৫০ মিনিটে প্রবেশ করেছে আরো পাঁচজন পরীক্ষার্থী। এসব পরীক্ষার্থীর তথ্য লিপিবদ্ধ করার বিদ্যালয়ে কোনো ব্যবস্থাপনা ছিল না। এ ছাড়া ভুল কেন্দ্রে প্রবেশ করার পর ৯টা ৫৫ মিনিটে পাঁচজন পরীক্ষার্থীকে বের হয়ে যেতে দেখা যায়। 

এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের পর কেন্দ্রে প্রবেশ করলে অবশ্যই রেজিস্টার খাতা ব্যবহার করতে হবে। কেন্দ্রের বিষয়ে পরীক্ষার্থী এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরো সচেতন হওয়া প্রয়োজন। অন্তত এক সপ্তাহ আগে এসব বিষয় নিশ্চিত করতে হবে। 

ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠ সংশোধন বিষয়ে মন্ত্রী বলেন, শিক্ষার্থীরা পড়াশোনার মধ্যেই ছিল। সব জায়গায় ভুলভ্রান্তি ছিল না। যতটুকু ভুল ছিল তার সংশোধন করে দেওয়া হয়েছে। সংশোধনে তেমন বিলম্ব হয়নি বলে আমি মনে করি।