NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

রাষ্ট্রপতি কর্মের মাধ্যমে তার যোগ্যতা প্রমাণ করবেন: কাদের


খবর   প্রকাশিত:  ০৭ ডিসেম্বর, ২০২৩, ০১:৫৯ পিএম

রাষ্ট্রপতি কর্মের মাধ্যমে তার যোগ্যতা প্রমাণ করবেন: কাদের

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রদায়িক অপশক্তি এখনো বাংলাদেশকে আঘাতে আঘাতে জর্জরিত করছে। শেখ হাসিনার নেতৃত্বে এদের বিরুদ্ধে লড়াই করে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

তিনি আজ সকালে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হকের ৬১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্য তার কবরে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন। শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 

নতুন রাষ্ট্রপতি সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, তিনি একজন খাটি বাঙ্গালি ও বিচক্ষণ ব্যক্তি এবং তিনি তার কর্ম দিয়েই নিজের যোগ্যতা প্রমাণ করবেন।

 

সিটি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সম্পর্কে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সিটি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলে দলের অবস্থান আগের মতোই থাকবে।

এদিকে শেরে বাংলা একে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আরো শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ নানা সামাজিক সংগঠন।