NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

যুক্তরাষ্ট্রে গেলেন সাকিব, তামিমরা সিলেটে


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:১৯ এএম

যুক্তরাষ্ট্রে গেলেন সাকিব, তামিমরা সিলেটে

ঈদুল ফিতরের আগেই যুক্তরাষ্ট্রে স্ত্রী ও সন্তানদের কাছে উড়াল দেওয়ার কথা ছিল সাকিব আল হাসানের। তবে শেষ পর্যন্ত তিনি জন্মস্থান মাগুরাতে ঈদ করেছেন। সেখানে ঈদের দিনও তিনি মেতে ওঠেন ক্রিকেট খেলায়। এর আগে বাইকে করে বন্ধুদের সঙ্গে ঘুরেও বেড়িয়েছেন। তবে ঈদের পর পূর্ব পরিকল্পনা অনুযায়ী যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন এই টাইগার অলরাউন্ডার। অন্যদিকে আয়ারল্যান্ড সিরিজকে সামনে রেখে সিলেটে তিনদিনের কন্ডিশনিং ক্যাম্প শুরু হতে যাচ্ছে। সেখানে থাকছেন না তিনি।

আগামী বৃহস্পতিবার (২৭ এপ্রিল) থেকে শুরু হবে এই প্রস্তুতি ক্যাম্প। দেশের বাইরে থাকায় সিলেটের সেই ক্যাম্পে সাকিব অনুপস্থিত থাকবেন। সেখান থেকে ছুটি নিয়েছেন সাকিব। ঈদের পরদিনই তিনি গভীর রাতে ঢাকা ছাড়েন। 

 

প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের চাওয়াতেই আয়ারল্যান্ড সিরিজের আগে এই প্রস্তুতি ক্যাম্প হবে। সেই ক্যাম্পে যোগ দিতে আগামীকাল সন্ধ্যায় তামিম ইকবালরা রওনা দেবেন সিলেটে।

আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের চেমসফোর্ডে তিনটি ওয়ানডে ম্যাচ মাঠে গড়াবে ৯, ১২ ও ১৪ মে। এর আগে ৫ মে বাংলাদেশ দল খেলবে একটি প্রস্তুতি ম্যাচও। সেই ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে সাকিবের।