NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

ঈদে ঢাকা ছেড়েছেন কোটি মানুষ


খবর   প্রকাশিত:  ০৮ ডিসেম্বর, ২০২৩, ০৯:৩৮ এএম

ঈদে ঢাকা ছেড়েছেন কোটি মানুষ

পবিত্র ঈদ-উল-ফিতরে গত পাঁচ দিনে রাজধানী ঢাকা ছেড়েছেন এক কোটির উপরে সিম ব্যবহারকারী মানুষ।

রোববার (২৩ এপ্রিল) বিকালে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৮ এপ্রিল ঢাকা ছেড়েছে ১২ লাখ ২৮ হাজার ২৭৮ জন গ্রাহক। ১৯ এপ্রিল (বুধবার) ১৬ লাখ ৭২ হাজার ৬৪৫ জন গ্রাহক, ২০ এপ্রিল (বৃহস্পতিবার) ২৪ লাখ ৫৩ হাজার ৯০৯ জন, ২১ এপ্রিল (শুক্রবার) সবচেয়ে বেশি গ্রাহক ঢাকা ছেড়েছে। ওইদিন ৩১ লাখ ৯৭ হাজার ৪০৮জন গ্রাহক রাজধানী ছেড়ে বিভিন্ন জেলায় গেছেন। আর ঈদের দিন ২২ এপ্রিল (শনিবার) গেছেন ১৬ লাখ ৭ হাজার ৫৪৬ জন গ্রাহক। সব মিলিয়ে গত পাঁচ দিনে ঢাকা ছেড়েছেন এক কোটি ১ লাখ ৫৯ হাজার ৭৮৬ জন গ্রাহক।

এ হিসাব গড়ে জনপ্রতি সিমের সংখ্যায় ধরা হয়েছে। ১৮ বছরের নিচে কেউ এই হিসাবের মধ্যে পড়েনি।

চারটি অপারেটর- গ্রামীণফোন লিমিটেড, রবি আজিয়াটা লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের সিমের ব্যবহারকারীর ওপর ভিত্তি করে তৈরি করা পরিসংখ্যানটি পোস্ট করেন মন্ত্রী।

এতে দেখা যায়, পাঁচ দিনে গ্রামীণফোনের ৩৮ লাখ ৪০ হাজার ৪১৪ জন গ্রাহক, রবির ২৬ লাখ ৪ হাজার ৩৯৮ জন, বাংলালিংকের ৩৫ লাখ ৮৭ হাজার ৫৪ গ্রাহক ও টেলিটকের এক লাখ ২৭ হাজার ৯২০ সিম ব্যবহারকারী ঢাকা ছাড়েন।

তথ্য অনুযায়ী, গত ৫ দিনে ঢাকায় এসেছে ২৭ লাখ ৯০ হাজার ৭৯১টি সিম ব্যবহারকারী। তবে সংশ্লিষ্টরা মনে করছেন, মোবাইল ব্যবহারকারীর চেয়ে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা বেশি হবে। কারণ অধিকাংশই পরিবার নিয়ে ঢাকা ছেড়েছেন। একটি পরিবারের সবাই মোবাইল ব্যবহার করে না, বিশেষ করে অল্প বয়সীরা। পাশাপাশি অনেকে সপ্তাহখানেক আগেই পরিবার বাড়ি পাঠিয়েছেন। আবার অনেকেই আছেন একাধিক সিম ব্যবহার করেন।

শনিবার (২২ এপ্রিল) সারাদেশে পালিত হয় মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর। ঈদ উপলক্ষ্যে ২১, ২২ ও ২৩ এপ্রিল (শুক্রবার, শনিবার ও রোববার) সরকারি সাধারণ ছুটি। ১৯ এপ্রিল বুধবার শবে কদরের ছুটি ছিল। মাঝে ২০ তারিখ কর্মদিবস। সেদিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে সরকার। এর ফলে এবার ১৯ তারিখ থেকে ২৩ তারিখ পর্যন্ত ছুটি কাটাচ্ছেন চাকরিজীবীরা।