NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

শুক্রবার ঈদুল ফিতর উদযাপন করছেন যুক্তরাষ্ট্রের মুসলিমরাও


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৪, ০৪:৪৮ এএম

শুক্রবার ঈদুল ফিতর উদযাপন করছেন যুক্তরাষ্ট্রের মুসলিমরাও

শুক্রবার ঈদুল ফিতর উদযাপন করছেন যুক্তরাষ্ট্রের মুসলিমরাও। ২০ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যার পর এক বিবৃতিতে দেশটির ফিকাহ কাউন্সিল শুক্রবার ঈদের ঘোষণা দেয়।

ফিকাহ কাউন্সিলের বিবৃতিতে বলা হয়, ’২০ এপ্রিল যুক্তরাষ্ট্রের সর্বত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। চাঁদে প্রসারণ ছিল ৮ ডিগ্রি এবং সূর্য থেকে এটি ৫ ডিগ্রি ওপরে ছিল। এ কারণে আগামী ২১ এপ্রিল শুক্রবার শাওয়াল মাসের প্রথম দিন।’

আরবী চান্দ্র বছরের হিসাব অনুযায়ী, শাওয়াল মাসের এক তারিখেই উদযাপিত হয় ঈদুল ফিতর। রমজান মাসের দীর্ঘ এক মাস সংযমের পর ঈদুল ফিতরের মধ্যেমে স্বাভাবিক জীবনে প্রবেশ করেন মুসলিমরা।

সৌদি ও যুক্তরাষ্ট্র ব্যতীত শুক্রবার ঈদ উদযাপন করছে সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও  মিসরসহ কয়েকটি দেশ।

অন্যদিকে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনেইসহ এশিয়ার বিভিন্ন দেশ, অস্ট্রেলিয়া এবং মরক্কোসহ বহুসংখ্যক দেশ শনিবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের অরাজনৈতিক থিংকট্যাংক সংস্থা পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বর্তমানে বসবাস করছেন ৩০ লাখ মুসলিম, যা দেশটির মোট জনসংখ্যার ১ শতাংশ।

ঈদের দিন বিশ্বের অন্যান্য দেশের মুসলিমদের মতো যুক্তরাষ্ট্রের মুসলিমরাও পরিচ্ছন্ন পোশাক পরে মসজিদে যান, খুৎবা শোনেন, নামাজ পড়েন, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের সঙ্গে কুশল বিনিময় করে থকেন।