NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

বাবার সিনেমায় জাহ্নবী কাপুর


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:০১ পিএম

বাবার সিনেমায় জাহ্নবী কাপুর

বিনোদন ডেস্ক: বাবা বনি কাপুর প্রযোজিত সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন জাহ্নবী। সিনেমার নাম ‘মিলি’। অনেকেই জানেন, বনি কাপুর বলিউডের খ্যাতিমান প্রযোজকের একজন। 

যার প্রযোজিত সিনেমায় জাহ্নবী কাপুরের মা শ্রীদেবী থেকে শুরু করে চাচা অনীল কাপুর, সঞ্জয় কাপুরসহ অসংখ্য তারকা অভিনয় করে দর্শক প্রশংসা কুড়িয়েছেন।

এবার জাহ্নবী কাপুর তার বাবার প্রযোজিত সিনেমায় অভিনয় করে দর্শকের কতটা প্রশংসা কুড়াতে পারেন সেটাই দেখার অপেক্ষায় ভক্তরা।

জানা গেছে, শুধু প্রযোজক হিসেবে নয়, এই অভিনেত্রী তার বাবাকে একটি বিজ্ঞাপনেও মডেল হিসেবে পেয়েছেন। এর আগে কেউই বনি কাপুরকে বিজ্ঞাপন কিংবা সিনেমায় সহ-অভিনেতা হিসেবে পাননি। সেই সৌভাগ্যের অধিকারী হচ্ছেন শুধু জাহ্নবী কাপুর। তাই বিষয়টি নিয়ে দারুণ উচ্ছ্বসিত এই অভিনেত্রী।