NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

কোহলি-প্লেসির পর সিরাজের তোপে জিতল বেঙ্গালুরু


খবর   প্রকাশিত:  ১০ ডিসেম্বর, ২০২৪, ০৬:১১ এএম

কোহলি-প্লেসির পর সিরাজের তোপে জিতল বেঙ্গালুরু

বিরাট কোহলি ও ফাফ ‍ডু প্লেসিদের ব্যাটিং দেখে মনে হয়েছিল অনায়াসেই দুইশ পার করবে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। তবে সেই সম্ভাবনা শেষ হয়ে যায় কোহলির ধীরগতির ব্যাটিং ও শেষদিকে দ্রুত উইকেটের পতনে। ফলে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নির্ধারিত ওভার শেষে বেঙ্গালুরুর ইনিংস থামে ১৭৪ রানে। রান তাড়ায় ইনিংসের শুরু থেকেই নিয়মিত উইকেট হারানো পাঞ্জাবের হার অনেকটাই অনুমিত ছিল। শেষ পর্যন্ত লক্ষ্য থেকে ২৪ রান দূরত্বে থেমে যায় পাঞ্জাব। এজন্য অবশ্য বেঙ্গালুরু পেসার মোহাম্মদ সিরাজ কৃতিত্বের দাবীদার।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) মোহালিতে ঘরের মাঠে বেঙ্গালুরুকে আতিথ্য দেয় পাঞ্জাব। স্বাগতিক অধিনায়ক স্যাম কারান টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। কিন্তু ম্যাচের শুরু থেকেই ডু প্লেসি ও কোহলির সামনে তাদের বোলাররা কোনো চ্যালেঞ্জই জানাতে পারেনি।

ডু প্লেসি ও কোহলি দুজনেই ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন। তবে প্লেসি দ্রুত রান তোলায় মনোযোগ দিলেও অন্যপ্রান্তে থাকা কোহলি ছিলেন ওয়ানডে মেজাজে। ফিফটি করতে তিনি খেলেন ৪০-এর বেশি বল। এই ম্যাচে দলের নিয়মিত অধিনায়ক প্লেসির পরিবর্তে নেতৃত্বভার ওঠে কোহলির কাঁধে। কেননা প্লেসি ছিলেন ম্যাচের ইম্প্যাক্ট প্লেয়ার। বড় লক্ষ্য ছুড়ে আগের দুই ম্যাচে জিততে ব্যর্থ হওয়ায় বোলার বাড়ানোর দিকে মনোযোগ দেয় বেঙ্গালুরু।

দুজনের ওপেনিং জুটিতে বেঙ্গালুরুর স্কোরবোর্ডে যোগ হয় ১৩৭ রান। ৪৭ বলে ৫ চার ও ১ ছয়ে ৫৯ রান করে কোহলি বিদায় নেন। এরপর বেঙ্গালুরুও হোঁচট খায়। ইনফর্মে থাকা ম্যাক্সওয়েল আউট হন প্রথম বলেই। ভালো খেলতে থাকা ডু প্লেসিও ফেরেন ৮৪ রানে। নাথান ইলিসের বলে আউট হওয়ার আগে তিনি ৫৬ বলে সমান ৫টি চার ও ছয় হাঁকিয়েছেন।

রান তাড়া করতে নেমে প্রাভসিমরান সিং ও জিতেশ শর্মা ছাড়া পাঞ্জাবের কোনো ব্যাটারই উইকেটে সেট হতে পারেননি। সিং ৪৬ ও জিতেশ করেন ৪১ রান। বাকিদের মধ্যে কেউই বিশের ঘরও পেরোতে পারেননি। সিরাজের তোপে অলআউট হয়ে মাঠ ছাড়তে হয় তাদের। ২১ রান দিয়ে বেঙ্গালুরু পেসার নেন ৪ উইকেট। হাসারাঙ্গা ২টি ও ওয়েন পারনেল ও হার্শাল প্যাটেল একটি করে উইকেট নেন।