NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

দুঃস্বপ্নের অভিষেকে সমর্থকদের তোপের মুখে লিটন


খবর   প্রকাশিত:  ০৮ ডিসেম্বর, ২০২৩, ১০:৪০ এএম

দুঃস্বপ্নের অভিষেকে সমর্থকদের তোপের মুখে লিটন

দলের সঙ্গে যোগ দেওয়ার পর দুই ম্যাচ একাদশের বাইরে। অতঃপর অপেক্ষার প্রহর ফুরিয়ে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে গতকাল (বৃহস্পতিবার) অভিষেক হয় লিটনের। কিন্তু অভিষেক ম্যাচটি স্মরণীয় করতে রাখতে পারলেন না তিনি। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে তার আইপিএলের শুরুটাও হয়েছে মেঘের মতোই অন্ধকার। জেসন রয়ের সঙ্গে এদিন প্রথমবারের মতো আইপিএলে খেলতে নামেন লিটন। প্রথম বলেই ইশান্ত শর্মাকে দারুণ ড্রাইভে তিনি অফসাইডে বাউন্ডারি হাঁকান। এরপর তিনি খেলছিলেন দেখে-শুনে। কিন্তু  বাউন্সি বলে খেলতে গিয়ে লিটন ক্যাচ তুলে দেন। শেষ পর্যন্ত ৪ বলে ৪ রানে থামে আইপিএলে লিটনের প্রথম ইনিংস। 

লিটনের ব্যাটিং ব্যর্থতার দিনে মুখ থুবড়ে পড়ে কলকাতার ব্যাটিং লাইন-আপও। গুটিয়ে যায় মাত্র ১২৭ রানে। স্বল্প পুঁজি নিয়েও ম্যাচটা জমিয়ে ফেলেছিলেন কলকাতার বোলাররা। এদিন আফগান উইকেটকিপার ব্যাটার রহমানউল্লাহ গুরবাজকে বসিয়ে লিটনকে সুযোগ দেওয়া হয়। যদিও সুযোগ কাজে লাগাতে পারেননি মোটেও। এদিন দু’টি সহজতম স্টাম্পিংয়ের সুযোগ মিস করে বসেন লিটন।

dhakapost

১৮ তম ওভারের দ্বিতীয় বলে বরুণ চক্রবর্তীকে এগিয়ে এসে খেলতে চেয়েছিলেন দিল্লির ললিত যাদব। লিটনের সামনে সুযোগ ছিল স্ট্যাম্পিংয়ের। তবে হেলায় সেই সুযোগ হাতছাড়া হয়। বল হাতে রাখতে পারেননি, স্টাম্পও ভাঙতে পারেননি। পরের ওভারে আরও একবার স্টাম্পিং মিস করেন লিটন। 

কলকাতার হারের জন্য লিটনের বাজে উইকেটকিপিংকে দায়ী করছেন ফ্র্যাঞ্চাইজিটির সমর্থকরা। অনেক সমর্থক টুইটারে বাজেভাবে আক্রমণ করছেন। ভারত ছাড়ার কথাও বলছেন কেউ কেউ।