NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

আরও বেড়েছে বিদ্যুৎ উৎপাদন


খবর   প্রকাশিত:  ১৭ মার্চ, ২০২৫, ০৩:৩৪ এএম

আরও বেড়েছে বিদ্যুৎ উৎপাদন

গত কয়েকদিন ধরে অব্যাহতভাবে বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হচ্ছে। সেই ধারাবাহিকতায় বুধবার (১৯ এপ্রিল) রাত ৯টায় গতদিনের চেয়ে আরও ২২ মেগাওয়াট বিদ্যুৎ বেশি উৎপাদন হয়েছে। অর্থাৎ দেশে মোট বিদ্যুৎ উৎপাদন ১৫ হাজার ৬৪৮ মেগাওয়াটে পৌঁছেছে। সবশেষ মঙ্গলবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল ১৫ হাজার ৬২৬ মেগাওয়াট।

বুধবার (১৯ এপ্রিল) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এর আগে ১৩ এপ্রিল ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মাইলফলক অর্জন করে। তবে আজকের বিদ্যুৎ উৎপাদন তা ছাপিয়ে নতুন রেকর্ড স্থাপন করলো।

তারও আগে গত ১২ এপ্রিল ও ১১ এপ্রিল রাতেও দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়। ওই দিন বিদ্যুৎ উৎপাদন হয় ১৪ হাজার ৯৩২ মেগাওয়াট। আর গত ১১ এপ্রিল রাত ৯টায় ১৪ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল। বর্তমানে দেশের বিদ্যুতের উৎপাদন সক্ষমতা ২২ হাজার ৭০০ মেগাওয়াট।