NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

ইবাদত-বন্দেগিতে পবিত্র শবে কদর পালিত


খবর   প্রকাশিত:  ০৫ ডিসেম্বর, ২০২৩, ০৬:৩৫ পিএম

ইবাদত-বন্দেগিতে পবিত্র শবে কদর পালিত

বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের মতো বাংলাদেশেও পালিত হয়েছে পবিত্র লাইলাতুল কদর। ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে মহান আল্লাহর রহমত কামনা করে পবিত্র শবে কদর পালন করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা।  

রাতভর মসজিদসহ বাসাবাড়িতে নফল নামাজ আদায়, পবিত্র কোরাআন তেলাওয়াত, জিকির-আসকরে মশগুল ছিলেন তারা। 

মঙ্গলবার মাগরিব নামাজের পরপরই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে কদরের রাতের গুরুত্ব তুলে ধরে আলোচনা, কোরআন তেলাওয়াত ও দোয়ার আয়োজন করা হয়। এশার জামাতে অংশ নেন বায়তুল মোকাররমের কাছের ও দূর থেকে আসা মুসল্লিরা। নামাজ শেষে তারা পরিবার, দেশ ও জাতির মঙ্গল কামনা ও তীব্র দাবদাহ থেকে স্বস্তির দোয়া করেন। 

মহান আল্লাহতায়ালা লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম। এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। পবিত্র এই রাতে ইবাদত-বন্দেগির মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় ইবাদত-বন্দেগি করে থাকেন।

পবিত্র রমজান মাসে লাইলাতুল কদরে পবিত্র কোরআন নাজিল হয়েছিল। তাই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদসহ বাসা-বাড়িতে ইবাদত বন্দেগিতে মশগুল থাকবেন। 

এ রাতে মুসলমানরা নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আসকার, দোয়া, মিলাদ মাহফিলের মধ্য দিয়ে শবে কদরের রজনী কাটাবেন।