NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

সৌরভদের ছাঁটাই করতে পারে দিল্লি


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:৪২ পিএম

সৌরভদের ছাঁটাই করতে পারে দিল্লি

ডাগআউটে সব বড় বড় নাম। ভারতীয় ক্রিকেটের মহারাজা সৌরভ গাঙ্গুলী থেকে শুরু করে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং কিংবা হাল আমলে ক্রিকেটকে গুডবাই বলা আরেক বিশ্বজয়ী শেন ওয়াটসন। কে নেই! তবুও চলতি আইপিএলের শুরুতেই যেন শেষ দিল্লি ক্যাপিটালস অধ্যায়। পরপর পাঁচটি ম্যাচ হেরে প্রতিযোগিতা থেকে কার্যত বিদায়ঘণ্টা বেজে গেছে ফ্র্যাঞ্চাইজিটির। ক্রিকেটাররা ধারাবাহিকভাবে পারফর্ম করতে ব্যর্থ হচ্ছেন। 

টানা ব্যর্থতার মাশুল গুনতে হতে পারে দিল্লির কোচিং স্টাফদের। ভারতীয় গণমাধ্যমে গুঞ্জন, আগামী মৌসুমে সৌরভ-রিকি পন্টিংদের নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে দিল্লি। 

দিল্লির সাপোর্ট স্টাফের দলে এই মুহূর্তে রয়েছেন সৌরভ গাঙ্গুলী (ক্রিকেট ডিরেক্টর), রিকি পন্টিং (কোচ), জেমস হোপস (সহকারী কোচ), অজিত আগারকর (সহকারী কোচ), শেন ওয়াটসন (সহকারী কোচ), প্রবীণ আমরে (সহকারী কোচ) এবং বিজু জর্জ (সহকারী কোচ)। আগামী মৌসুমে তাদের অনেককেই দিল্লির ডাগআউটে দেখা যাবে না বলে গুঞ্জন।

দলসূত্রে ভারতীয় গণমাধ্যম বলছে, ‘মৌসুমের মাঝপথে কিছুই করা হবে না। কিন্তু টানা দুই মৌসুমে ব্যর্থতার দায় সবাইকেই নিতে হবে। দলের কর্ণধার দুই সংস্থার কর্মকর্তারা আলোচনায় বসলে সেখানে কঠিন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। পরের মৌসুমে যে এত বড় কোচিং স্টাফ থাকছে না তা কার্যত নিশ্চিত।’

আইপিএলের চলতি আসরে টানা পাঁচ ম্যাচ হেরেছে দিল্লি। আর একটি ম্যাচ হারলেই প্লে-অফের আশা কার্যত শেষ হয়ে যাবে দিল্লি। অথচ গেল কয়েকটা আসরে দারুণ দাপট দেখিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।