NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

টাকা নিয়েও শো করেননি, যা বললেন দেবশ্রী


খবর   প্রকাশিত:  ৩১ ডিসেম্বর, ২০২৩, ০৯:৪২ এএম

টাকা নিয়েও শো করেননি, যা বললেন দেবশ্রী

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী দেবশ্রী রায়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তিনি নাকি টাকা নেওয়ার পরেও শো করতে আসেননি। এত দিন এই বিষয়ে কোনো মন্তব্য করেননি দেবশ্রী। অবশেষে মুখ খুললেন অভিনেত্রী। নীরবতা ভেঙে নিজের অবস্থান পরিষ্কার করলেন।

দেবশ্রী জানান, তিনি আঘাত পেয়েছেন। এত বছরের ক্যারিয়ার তার। রুমকি, ঝুমকি নামে তারা খুবই জনপ্রিয় শিল্পী ছিলেন। মাত্র আড়াই বছর বয়স থেকে তারা কাজ করেছেন। তারপর এমন অপবাদ শুনে তিনি সত্যিই দুঃখ পেয়েছেন।

দেবশ্রীর কথায়, “দুই দিনের যে সব সঞ্চালক, শিল্পীরা বলছেন, ‘উনি পৌঁছননি’, তারা কি আমার সঙ্গে একবারও যোগাযোগ করেছিলেন? ফোন করে তো জানতে পারতেন। দেবশ্রী রায়ের তো এমন পরিচয় নয় যে, টাকা নিয়ে সে পালিয়ে যাবে। শিল্পী হিসেবে আমি দুঃখ পেয়েছি। ওদের ছাড়ানোর জন্য আমি হাত গুটিয়ে বসেছিলাম না।”

তিনি আরও বলেন, ‘যে অর্গানাইজার আমায় নিয়ে যাচ্ছিল, সেই আমায় বলেছিল গাড়ি ঘুরিয়ে চলে আসতে। অন্ধকার রাস্তায় ২ঘণ্টা ধরে তাও অপেক্ষা করেছি। আমার নিরাপত্তার দায়িত্ব কে নেবে?’

এত দিন কেন নীরব ছিলেন দেবশ্রী? নায়িকার অনেক বন্ধু বলেছিলেন তাকে চুপ থাকতে। দেবশ্রী ঘনিষ্ঠদের মনে হয়েছিল, এই বিষয়ে তিনি কিছু বললে আরও বাড়াবাড়ি হয়ে যাবে। কিন্তু আর চুপ থাকা সম্ভব হয়নি তার।

দেবশ্রী বলেন, ‘এত কথা শুনে আমার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তখনই আমার মনে হয়, এবার আসল বিষয়টা সকলকে জানানো উচিত।’

প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুরের কাঁথিতে আটকে রাখা হয়েছিল শহরের বেশ কিছু সংগীতশিল্পী এবং সাউন্ড আর্টিস্টকে। শেষ কয়েক দিন ধরে এ বিষয়ে চলছে তুমুল চর্চা। সরব হয়েছেন সংগীতশিল্পী ইমন চক্রবর্তী, লোপামুদ্রা মিত্রসহ আরও অনেকে।