NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

ভিডিও : সৌদি আরবে বিরল শিলাবৃষ্টি, মানুষের উচ্ছ্বাস


খবর   প্রকাশিত:  ০৭ ডিসেম্বর, ২০২৪, ০৩:২২ এএম

ভিডিও : সৌদি আরবে বিরল শিলাবৃষ্টি, মানুষের উচ্ছ্বাস

মরু আবহাওয়ার দেশ সৌদি আরবের বিভিন্ন অংশে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। আকস্মিক এই বৃষ্টিতে ব্যাপকভাবে উচ্ছ্বসিত দেশটির বাসিন্দারা।

স্থানীয় সময় বৃহস্পতিবার ঘটেছে এ ঘটনা। স্টর্ম সেন্টার নামের একটি আইডি থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ও মাইক্রোব্লগিং সাইট টুইটারে টুইট করা একাধিক ভিডিওতে দেখো গেছে, লালচে খয়েরি রঙের মরুভূমি ছেয়ে গেছে অসংখ্য ছোট ছোট শিলার টুকরোয়, আর মরুভূমির মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে বালু ও কাদামাখা বৃষ্টি পানির ছোটো ছোটো ধারা।  

স্টর্ম সেন্টারের টুইট করা বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, দুই জন ব্যক্তি সেই বৃষ্টিতে নেমে উচ্ছাস করছেন, শিলার টুকরোগুলো সংগ্রহ করে ক্যামেরার সমানে তুলে ধরছেন। তাদের একজনের নাম জানা গেছে— ফাহাদ মুহম্মদ।

মরু আবহাওয়ার কারণে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সৌদি আরবে বৃষ্টিপাত খুবই বিরল।  দেশটির উপকূলীয় শহর জেদ্দায় মাঝে মাঝে বৃষ্টিপাত হয়, বাকি অঞ্চল অনেকটা শুষ্ক থাকে। দেশটিতে এমন অঞ্চল অনেক রয়েছে, যেখানে বছরের পর বছর বৃষ্টিপাত হয় না বা হলেও খুব কম।