NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

উইজডেনের বর্ষসেরার দৌড়ে এবাদত


খবর   প্রকাশিত:  ০৯ নভেম্বর, ২০২৪, ০১:১২ পিএম

উইজডেনের বর্ষসেরার দৌড়ে এবাদত

প্রত্যেক বছরই টেস্ট ক্রিকেটের সেরা পারফর্মারকে পুরস্কৃত করে উইজডেন, যাকে বলা হয় ‘দ্য উইজডেন ট্রফি’। এবার এই ট্রফির জন্য মনোনয়ন পেয়েছেন এবাদত হোসেন। গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুইয়ে ম্যাচজয়ী পারফরম্যান্সের কারণেই এই সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন এবাদত।

স্বপ্নের মতো টেস্টটা হয়তো কখনই ভুলতে চাইবেন না ডানহাতি এই পেসার। এবাদত সেদিনের সেই স্বপ্নটা বুনেছিলেন টেস্টের চতুর্থদিনের শেষ বিকেল। দিনের শেষ সেশনে ইবাদতের ৭ বলের স্পেলে দুমড়ে মুচড়ে যায় নিউজিল্যান্ড। মাত্র ৭ বলের মাঝে ফেরান কিউইদের তিন ব্যাটারকে।

স্মরণীয় সেই স্পেল ডানহাতি এই পেসার শেষ করেছিলেন ৭ ওভারে ৩ মেইডেন, ১৫ রান আর ৩ উইকেট নিয়ে। শেষ দিনে রস টেলরকে ফিরিয়ে পূর্ণ করেন ৫ উইকেটও। সবমিলিয়ে দ্বিতীয় ইনিংসে ইবাদতের বোলিং ফিগার ছিল ৪৬ রানে ৬ উইকেট। এমন পারফরম্যান্সকে কদিন আগে স্বীকৃতি দিয়েছে ক্রিকইনফো।

জিতেছেন ওয়েবসাইটটির বর্ষসেরা টেস্ট বোলিংয়ের অ্যাওয়ার্ড। এবার এবাদতের সামনে অপেক্ষা করছে আরও বড় কিছু পাওয়ার। উইজডেনের ‘দ্য উইজডেন ট্রফি’ পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের এই পেসার। এবাদত ছাড়াও সেই তালিকায় রয়েছেন আরও ৭ ক্রিকেটার।

যেখানে এবাদত-জনি বেয়ারস্টোরদের সঙ্গী হ্যারি ব্রুক, ভারতের রবীন্দ্র জাদেজা, শ্রীলঙ্কার প্রবাদ জয়াসুরিয়া, অস্ট্রেলিয়ার উসমান খাওয়াজা-মার্নাশ ল্যাবুশেন এবং নিউজিল্যান্ডের টম লাথাম। তিনটি ইনিংসের জন্য মনোনয়ন পেয়েছেন বেয়ারস্টো।