NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

ফাইজারের টিকা পাবে ৫-১২ বছর বয়সিরা


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৪, ০৫:৪৬ এএম

ফাইজারের টিকা পাবে ৫-১২ বছর বয়সিরা

ঢাকা: মহামারি করোনা প্রতিরোধে ৫ থেকে ১২ বছর বয়সি শিশুদের ফাইজার টিকা দেয়া হবে। এজন্য জন্ম নিবন্ধন ব্যবহার করে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে হবে। সোমবার (২৭ জুন) দুপুরে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ।

তাই যাদের জন্ম নিবন্ধন নাই, তাদের এটি করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া, কোরবানির পশুর হাট স্বাস্থ্যবিধি মেনে করারও আহ্বান জানান সেব্রিনা ফ্লোরা।

এর আগে করোনা মোকাবিলায় বাংলাদেশকে ফাইজারের আরও ৪০ লাখ রেডি টু ইউজ ডোজ টিকা অনুদান হিসেবে দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (২৭ জুন) ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এই নিয়ে বাংলাদেশকে দেয়া যুক্তরাষ্ট্রের টিকার পরিমাণ দাঁড়ালো ৬ কোটি ৮০ লাখের বেশি। এ বিষয়ে ঢাকায় মার্কিন দূতাবাস জানিয়েছে, ডোজগুলো বাংলাদেশ সরকারকে সারাদেশে টিকাদান ও বুস্টার প্রচারণা সম্প্রসারণ এবং কোভিড-১৯ থেকে মানুষকে রক্ষা করতে সহায়তা করবে।

মার্কিন দূতাবাসের তথ্য বলছে, যুক্তরাষ্ট্র থেকে অনুদান হিসেবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি করোনা টিকা পেয়েছে বাংলাদেশ।