NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

রাষ্ট্রপতির শপথের দিনক্ষণ স্পিকারকে অবহিত করলেন মন্ত্রিপরিষদ সচিব


খবর   প্রকাশিত:  ১০ ডিসেম্বর, ২০২৪, ০৬:০৬ এএম

রাষ্ট্রপতির শপথের দিনক্ষণ স্পিকারকে অবহিত করলেন মন্ত্রিপরিষদ সচিব

নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণের দিনক্ষণের বিষয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে অবহিত করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।

মঙ্গলবার (১১ এপ্রিল) বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তার সংসদ ভবনস্থ কার্যালয়ে মন্ত্রিপরিষদ সচিব সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে মন্ত্রিপরিষদ সচিব স্পিকারকে নবনির্বাচিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের দিনক্ষণ সম্পর্কে অবহিত করেন। এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২৪ এপ্রিল ২০২৩ বেলা ১১টায় নবনির্বাচিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ শপথবাক্য পাঠ করাবেন।