NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, অক্টোবর ২৬, ২০২৬ | ১১ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী কড়া নিরাপত্তার মধ্যেও উত্তাল ফ্রান্স, বিক্ষোভে সংঘর্ষ ইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ব্যক্তিগত অধিকার রক্ষায় আইন চান কৃতি শ্যানন গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
Logo
logo

পয়লা বৈশাখে নিরাপত্তা হুমকি নেই : আইজিপি


খবর   প্রকাশিত:  ২৫ ডিসেম্বর, ২০২৪, ০৫:৩৩ এএম

পয়লা বৈশাখে নিরাপত্তা হুমকি নেই : আইজিপি

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, পয়লা বৈশাখকে কেন্দ্র করে আমরা এখন পর্যন্ত কোনো নিরাপত্তা হুমকি পাইনি। এরপরও নির্বিঘ্নে পয়লা বৈশাখ উদযাপন করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। 

সোমবার (১০ এপ্রিল) দুপুর আড়াইটায় ঈদ উপলক্ষ্যে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

আইজিপি বলেন, পয়লা বৈশাখ ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সারাদেশের মার্কেট, শপিংমল ও রাস্তা-ঘাটের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইফতার, সেহরি ও তারাবিহর নামাজের সময় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, র‍্যাব, এপিবিএন ও গোয়েন্দা সংস্থাসহ একযোগে পুলিশের সব ইউনিট কাজ করছে।  

তিনি বলেন, রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সাদা পোশাক ও ইউনিফর্ম পরিহিত পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছে। ঢাকা শহরের সবগুলো মার্কেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ও বিভিন্ন স্তরে নিরাপত্তা বলায় সৃষ্টি করা হয়েছে। এছাড়া সহজে মার্কেট এলাকায় চলাচলের জন্য ট্রাফিক ব্যবস্থাও জোরদার করা হয়েছে। 

ট্রাফিক ব্যবস্থা সম্পর্কে আইজিপি বলেন, ডিএমপি কমিশনার পর্যন্ত রাস্তায় দায়িত্ব পালন করা ফোর্সদের সঙ্গে ইফতার করেন। অতিরিক্ত কমিশনাররাও যানজট কমাতে ইফতারের আগ পর্যন্ত রাস্তাতেই দায়িত্ব পালন করেন। তবে বাস্তব কিছু সমস্যার কারণে আমাদের আন্তরিকতা ও সদিচ্ছা থাকা সত্ত্বেও জনগণের প্রত্যাশিত মাত্রায় সেবা হয়ত আমরা দিতে পারি না। 

পুলিশ প্রধান বলেন, ঢাকা মহানগরীতে ছিনতাই রোধে পুলিশ ও ডিবির বিশেষ অভিযান চলমান রয়েছে। 

মোটা অঙ্কের টাকা লেনদেনে পুলিশের ভূমিকা সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, টাকা পয়সা লেনদেনে যদি কেউ পুলিশের সহায়তা চায়, তাহলে আমরা সার্বক্ষণিক সহায়তা দিতে প্রস্তুত রয়েছি। যেকোনো আর্থিক প্রতিষ্ঠানকে সহায়তা করা হবে।