NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

ব্রঙ্কসে মুনা ইয়ুথ নিউইয়র্ক নর্থ জোনের ইফতার মাহফিল অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৬ এএম

ব্রঙ্কসে মুনা ইয়ুথ নিউইয়র্ক নর্থ জোনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউইয়র্ক: নিউইয়র্কে মুনা ইয়ুথ নিউইয়র্ক নর্থ জোনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত এপ্রিল শুক্রবার ব্রঙ্কসের গোলেন্ড প্যালেসে আয়োজিত ইফতার মাহফিলে সিটির কর্মকর্তা এবং কমিউনিটি নের্তৃবৃন্দসহ নতুন প্রজন্মের ছেলেরা অংশ নেন। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সভাপতি আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকি, মুনা ন্যাশনাল প্রেসিডেন্ট হারুন অর রশীদ, এনওয়াইপিডির সাবেক ডেপুটি কমিশনার জোসেফ রামোস, এনওয়াইপিডির ডেপুটি ডিরেক্টর ফর ইয়ুথ সার্ভিসেস এবং কমিউনিটি এনগেজমেন্ট অ্যাল্ডেন ফস্টার প্রমুখ।

অনুষ্ঠানে পবিত্র কুরআন-হাদিসের আলোকে মাহে রমজানের গুরুত্ব তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। মুনা ইয়ুথ নিউইয়র্ক নর্থ জোনের কর্মকর্তারা বলেন, সিটির কর্মকর্তা এবং কমিউনিটি নেতাদের কাছ থেকে কিছু শুনার জন্যই মূলত: নিউইয়র্ক সিটির যুবকরা এখানে সমবেত হয়েছে।


সভায় বক্তারা অভিভাবকদের প্রতি তাদের সন্তানদেরকে মুনা ইয়ুথ এর সাথে সম্পৃক্ত করার আহ্বান জানান। ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে গঠনে কুরআনে যে নির্ভুল দিক নির্দেশনা রয়েছে তা তুলে ধরে আলোচকবৃন্দ বলেন, আল কুরআনের অনুসরণে কল্যাণকর জীবন যাপন সম্ভব। মুনা প্রতিষ্ঠিত কুরআন একাডেমী ফর ইয়াং স্কলারস একটি বড় ধরণের কার্যক্রম।
ইফতার মাহফিলে বিশেষ দোয়া করা হয়। ইসলামী সঙ্গীত পরিবেশন করেন নতুন প্রজন্মের ছেলেরা। আয়োজকদের পক্ষ থেকে পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশে সুস্বাদু ইফতার পরিবেশনের জন্য গোল্ডেন প্যালেসকে বিশেষ ধন্যবাদ জানান হয়।