NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

স্মার্ট শিক্ষার জন্য স্মার্ট পরিবেশের প্রয়োজন : শিক্ষামন্ত্রী


খবর   প্রকাশিত:  ২৭ মার্চ, ২০২৫, ০১:৩৭ এএম

স্মার্ট শিক্ষার জন্য স্মার্ট পরিবেশের প্রয়োজন : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, স্মার্ট শিক্ষা দেওয়ার জন্য স্মার্ট পরিবেশের প্রয়োজন। গত এক দশকে শিক্ষার সুযোগ সম্প্রসারণের ক্ষেত্রে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। সরকার শিক্ষা ক্ষেত্রে পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছে।

শিক্ষামন্ত্রী বলেন, এখন আর কোনও স্কুলে ভাঙা বেড়া, টিনের চালা নেই তা যেমন সত্যি, তেমনি সব স্কুলে খুব উঁচুমানের অবকাঠামো নেই সেটাও সত্যি। তাই আমার যেসব স্কুলে ভালো সুবিধা নেই সেখানেও শিক্ষার্থীদের জন্য সুন্দর পরিবেশ তৈরি করতে পারছি কি না সেটা মাথায় রাখতে হবে। 

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেলে ‘গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের (জিআইএস) ক্যাম্পাস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘স্কুল অব লাইফ’ ধারণাকে উৎসাহিত করতে এবং ভবিষ্যতের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করে তুলতে স্কুলটি চালু করেছে এসটিএস গ্রুপ। 

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ১৯৯৭ সালে বাংলাদেশে যাত্রা শুরু করে এসটিএস গ্রুপ। যাত্রা শুরুর পর থেকে বিভিন্ন উদ্ভাবনী পদ্ধতি গ্রহণের মাধ্যমে তারা দেশে আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। আর এ লক্ষ্য পূরণে, তাদের আইএসডি এবং ডিপিএস রয়েছে। ‘স্কুল অব লাইফ’ ধারণা নিয়ে গ্লেনরিচ নামে গ্রুপটি আরেকটি বিশ্বমানের শিক্ষাপ্রতিষ্ঠান উদ্বোধন করেছে। 

তিনি আরও বলেন, আমার বিশ্বাস স্কুলটির শিক্ষাদান পদ্ধতিতে বাংলাদেশের সংস্কৃতি ও বিশ্বাসকে যুক্ত করবে এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।   

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাই কমিশনার ম্যাট ক্যানেল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. মশিউর রহমান, যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল স্কুলস সার্ভিসেসের (আইএসএস) পরিচালক স্টিভ প্লিসিনস্কি এবং এসটিএস গ্রুপের চেয়ারম্যান বব কুন্দানমাল।

আরও উপস্থিত ছিলেন এসটিএস গ্রুপের প্রধান নির্বাহী মানস সিং এবং গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ রমেশ মুগডাল। অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও এসটিএস গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন। 
 
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, গ্লেনরিচের চমৎকার ক্যাম্পাস দেখতে পেরে এবং স্কুলটি যে ধারণা নিয়ে কাজ করবে তা জানতে পেরে আমরা আনন্দিত। শিক্ষাখাতসহ বাংলাদেশ বিভিন্ন খাতে ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। আমার আন্তরিক প্রত্যাশা প্রবৃদ্ধির এ ধারা অব্যাহত থাকবে।

এসটিএস গ্রুপের চেয়ারম্যান বব কুন্দানমাল বলেন, আমরা বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সর্বোচ্চ মানসম্পন্ন শিক্ষা প্রদানে ধারাবাহিকভাবে বিনিয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য বাংলাদেশের তরুণদের বৈশ্বিকভাবে প্রতিযোগিতামূলক অবস্থার সমপর্যায়ে নিয়ে আসার জন্য তাদের প্রস্তুত করে তোলা। আর সে লক্ষ্যেই, আমরা ‘স্কুল অব লাইফ’ ধারণা ও উন্নত পাঠ্যক্রম নিয়ে এসেছি, যা তরুণদের ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনে ভূমিকা রাখবে। 

যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল স্কুলস সার্ভিসেসের (আইএসএস) পরিচালক স্টিভ প্লিসিনস্কি বলেন, গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের যাত্রা শুরু করা নিয়ে আমরা অত্যন্ত আনন্দিত। স্কুলের শিক্ষার্থীদের যেন সব পর্যায়ে সর্বোচ্চ মানসম্পন্ন শিক্ষা দেওয়া হয়, তা নিশ্চিতে আইএসএস স্কুলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাই কমিশনার ম্যাট ক্যানেল বলেন, এসটিএস গ্রুপ প্রিমিয়াম কেমব্রিজ কারিকুলাম স্কুল উদ্বোধন করেছে। এটা অত্যন্ত আনন্দের। এসটিএস গ্রুপের পরিকল্পনা রয়েছে ভবিষ্যতে বাংলাদেশের অন্যান্য স্থানে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল চালু করার। এজন্য আমি তাদের সাধুবাদ জানাই।

উল্লেখ্য, ‘স্কুল অব লাইফ’ ধারণা নিয়ে কাজ করবে গ্লেনরিচ স্কুল, যেখানে শিক্ষার্থীরা শিক্ষামূলক বিষয়গুলো সম্পর্কে শিক্ষালাভ করবে এবং স্বাচ্ছন্দ্যদায়ক ও উপযুক্ত পরিবেশে সৃজনশীল বিকাশে পাঠ গ্রহণ করবে। শিক্ষার্থীদের পাঠ্যক্রমে আলিয়ঁস ফ্রঁসেজের সহযোগিতায় ফ্রেঞ্চ ভাষার কোর্স থাকবে এবং স্টেমরোবো রোবোটিকস শেখাবে। স্কুলের ম্যাথ ল্যাবের মাধ্যমে ম্যাথ বাডির সুবিধা দেওয়া হবে এবং অ্যাসোসিয়েটেড বোর্ড অব রয়্যাল স্কুলস অব মিউজিক সঙ্গীতের পাঠ দান করবে।